জাপানে টানা ৪১ বছর ধরে কমছে শিশু সংখ্যা

আপডেট : ০৫ মে ২০২২, ০৭:০৯ পিএম

জাপানে টানা ৪১ বছর ধরে হ্রাস পাচ্ছে শিশু সংখ্যা। এ সংখ্যা কমতে কমতে দেশটিতে বর্তমানে শিশুর সংখ্যা এক কোটি ৪৬ লক্ষ ৫০ হাজারে দাঁড়িয়েছে। এমনকি গত বছরের তুলনায় এ বছর আড়াই লাখ কম শিশু জন্মেছে দেশটিতে।

বৃহস্পতিবার (৫ মে) জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, জাপানের সামগ্রিক জনসংখ্যার তুলনায় শিশুদের অনুপাতও সর্বনিম্নে নেমে এসেছে, যা বর্তমানে মোট জনসংখ্যা মাত্র ১১.৭ শতাংশ। 

জাপানি বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮২ সালে জাপানে শিশুর সংখ্যা হ্রাস পাওয়া শুরু হয় এবং তারপর থেকে প্রতি বছর তা কমতে শুরু করে। আধুনিক জীবনব্যবস্থা ও বিনোদনের ধারা পরিবর্তন হওয়ার ফলেও মানুষের মধ্যে শিশুদের নিয়ে আগ্রহ কমেছে। 

দেশটিতে এখন ১২ থেকে ১৪ বছর বয়সের শিশু আছে ৩২ লাখ ৩০ হাজার, ৯ থেকে ১১ বছরের শিশু আছে ৩১ লাখ ৩০ হাজার, এবং ৬ থেকে ৮ বছরের শিশু আছে ৩০ লাখ ১০ হাজার। 

আরও পড়ুন: দেশজুড়ে বিনোদন কেন্দ্রেগুলোতে ঈদ উৎসবের জোয়ার

এছাড়া ৩ থেকে ৫ বছর বয়সের শিশুর সংখ্যা ২৭ লাখ ৮০ হাজার এবং ২ বছর কিংবা কম বয়সের শিশু আছে মাত্র ২৫ লাখ ১০ হাজার।

এসব সংখ্যা জাপানে এরকম প্রবনতার আভাষ দিচ্ছে যে, শিশুর বয়স যত কম তাদের সংখ্যাও তত কম। জাপানে সার্বিক জনসংখ্যায় শিশুর হার ছিল ১১.৭ শতাংশ, ৪৮ বছর ধরে ক্রমাগত হ্রাস পাওয়া যে হিসাব দেখাচ্ছে।

তবে জাপানের সরকারি তথ্য অনুযায়ী, করোনাভাইরাস ও মহামারীজনিত অন্যান্য কারণে মানুষ সন্তান ধারণ করা থেকে বিরত ছিলো। ফলে করোনার পর শিশু জন্মের হার আরও কমেছে। 


একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর