গম রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

আপডেট : ১৪ মে ২০২২, ১১:৫৪ এএম

স্থানীয় মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য ভারত সাময়িকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে। এনডিটিভির খবর।

 শুক্রবার (১৩ মে) রাতে দেশটির বৈদেশিক বাণিজ্য বিষয়ক কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে। 

বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের আগে যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, সেসব দেশে গমের চালান পাঠানো যাবে। শনিবার থেকে আন্তর্জাতিক কোনো ক্রেতার অর্ডার আর নেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে প্রতিবেশী দেশ ও খাদ্য সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত থাকবে বলে জানায় ভারত।

গম উৎপাদনে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে চীন, তারপরই ভারতের অবস্থান।আর আন্তর্জাতিক বাজারে গম রপ্তানিতে শীর্ষে রয়েছে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি থেকে ভারতে গমের চালান আসা প্রায় বন্ধ হয়ে যায়।

এছাড়া দেশটিতে মুদ্রাস্ফীতিও বাড়ছে বিপজ্জনক হারে। এপ্রিল মাসে এই হার ছিল ৭ দশমিক ৭৯ শতাংশ।পাশাপাশি মার্চ মাসে ভারতে তীব্র তাপপ্রবাহের কারণে চলতি মৌসুমে গমের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে।

এই অবস্থায় দাম স্থিতিশীল রাখতে বাধ্য হয়েই দেশ থেকে সমস্ত গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত।


একাত্তর/এআর

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর