ডনবাসে লড়াইয়ের কথা জানালেও যুদ্ধ নিয়ে শঙ্কায় কিয়েভ

আপডেট : ১৪ মে ২০২২, ০৭:৩৮ পিএম

ইউক্রেনের ডনবাস অঞ্চলে প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। তবে, শুরুর সময়ের চেয়ে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থা এখন অনেক বেশি খারাপ বলে স্বীকার করেছে কিয়েভ।  

ইউক্রেন পার্লামেন্টের সদস্য ওলেকসান্দ্রা উস্তিনোভা জানান, সোভিয়েত আমলের অস্ত্র দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ জয় সম্ভব নয় বলে মন করছেন তারা। 

এদিকে, ন্যাটোতে যোগ দেয়ার উদ্যেগ নেয়ায় শনিবার থেকেই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করে দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে সামরিক অভিযানের হুমকিও দিয়েছে। 

ডনবাস অঞ্চলে একটি পন্টুন সেতু এবং রুশ সেনাদের একটি সাঁজোয়া বহরের অংশ বিশেষ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রুশ সেনাদের ওই বহর একটি নদী পার হওয়ার চেষ্টা করছিল।

শুক্রবার রুশ সেনাদের এই নদী পার ঠেকিয়ে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। এতে কৃষ্ণসাগরে রাশিয়ার একটি নৌযানে আগুন জ্বলতেও দেখা গেছে।

রাশিয়ার বিরুদ্ধে এমন সফলতা পেলেও যুদ্ধক্ষেত্রের অবস্থা শুরুর সময়ের চেয়ে এখন ‘অনেক বেশি খারাপ’ বলে স্বীকার করেছেন কিয়েভ সরকার। 

এমনকি এ যুদ্ধে ইউক্রেনের না জেতার তিন কারণ ব্যাখ্যা করেছেন দেশটির সমাজকর্মী দারিয়া কালেনিয়ুক। 

তিনি বলেন, সোভিয়েত সরঞ্জাম দিয়ে আমরা এ যুদ্ধ জিততে পারব না। কারণ, রাশিয়ার এর চেয়ে অনেক বেশি সোভিয়েত সরঞ্জাম আছে। এই অস্ত্রের জন্য আমরা অন্য কোথাও থেকে গোলাবারুদ পাচ্ছি না। তিন. রাশিয়ার তুলনামূলক বেশি মানুষ ও সেনা আছে।

এখন আর সোভিয়েত আমলের মিগ যুদ্ধবিমানও চায় না ইউক্রেন। কারণ, যুদ্ধের ধরন বদলে গেছে। এর পরিবর্তে তিনি বলেন, রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের দরকার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, এফ-১৬–এর মতো যুদ্ধবিমান। 

এছাড়া, যুক্তরাষ্ট্র এখন যেসব অস্ত্র পাঠাচ্ছে এসব ভারী অস্ত্রশস্ত্র সরবরাহে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি সময় নেয়ারও সমালোচনা করছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, মারিউপোল থেকে বিপুল সংখ্যক আহত যোদ্ধাকে সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ার সাথে ‘খুব কঠিন’ আলোচনা চলছে। 

রাশিয়ার ইউক্রেনের বন্দর অবরোধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি রয়েছে বলেও দাবি করেন তিনি।

ন্যাটোতে যোগ দেয়ার প্রস্তুতিতে কেন্দ্র করে শনিবার থেকে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করছে রাশিয়া। 

এছাড়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধবী ও সাবেক স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।


একাত্তর/এআর


দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর