শ্রীলঙ্কায় গুঁড়া দুধের কেজি আড়াই হাজার রুপি

আপডেট : ১৬ মে ২০২২, ০৫:৪৬ পিএম

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে ফের বাড়ল গুঁড়া দুধের দাম। 

কোম্পানিগুলোর সিদ্ধান্তে আমদানি করা গুঁড়া দুধ ও বাচ্চাদের জন্য গুঁড়া দুধের দাম বাড়ানো হয়েছে।  

দেশটিতে এখন ৪০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেটের দাম ২৩০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১০২০ রুপিতে। আর এক কেজির প্যাকেটের দাম ৬০০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ২৫৪৫ রুপিতে। এদিকে বাচ্চাদের জন্য ৪০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেটের দামও বেড়ে ১০০০ রুপি হতে পারে বলে জানা গেছে। 

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র হলে দেশজুড়ে বিক্ষোভে নামে সাধারণ জনগণ। চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। 

এর পর ঋণে জর্জরিত অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।


একাত্তর/এআর

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে। সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির ০.২৫% পতন ঘটে, যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর