দুর্ভাগ্য এড়াতে জন্ম তারিখ বদলালেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২২, ০৯:৪৭ পিএম

দুর্ভাগ্য এড়াতে নিজের জন্ম তারিখ বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। হুন জানান, চিনের রাশিচক্র ক্যালেন্ডারের সঙ্গে মিল রাখার জন্যই এমনটা করছেন তিনি। তাঁর দু’টি জন্ম তারিখ ছিল, একটি ৪ এপ্রিল, ১৯৫১ এবং অন্যটি ৫ অগাস্ট, ১৯৫২। 

তিনি জানান দ্বিতীয়টি, অর্থাৎ ৫ অগাস্ট ১৯৫২ টিই সঠিক। এ বছর ৫ মে তাঁর বড় ভাইয়ের মৃত্যুর পরেই এমনটা সিদ্ধান্ত নেন হুন সেন। 

হুন সেন জানান, রাশিচক্র এমন একটি জিনিস যা “উপেক্ষা করা উচিত নয়।

তিনি জানান তাঁর বড় ভাইয়ের ভুল জন্ম তারিখ গরুর বছরে জন্ম নেওয়া থেকে বাঘের বছরে স্থানান্তরিত করা হয়। জন্ম তারিখ পরিবর্তন করতে হলে যা যা জটিলতা হবে সে কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। 

মালয়েশিয়ার স্টার পত্রিকার মতে, হুন বলেন, আমি ইতিমধ্যেই বিচারমন্ত্রী কোয়েট রিথের সঙ্গে আলোচনা করেছি এবং আমি আমার প্রকৃত জন্ম তারিখই ব্যবহার করব।

৫০ বছর বা তার বেশি বয়সী কম্বোডিয়ানদের ক্ষেত্রে দু’টি জন্মদিন থাকা সাধারণ ব্যাপার। এর কারণ হল ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমার রুজের শাসনামলে অনেকেরই তাঁদের সরকারি জন্মসনদ হারিয়ে ফেলেন। এছাড়াও, অনেকেই সামরিক বাহিনীতে ভর্তি হওয়া এড়াতে ভুল জন্ম তারিখ বলেছিলেন।

হুন সেন এর আগে একটি হাসপাতালের উদ্বোধনে বলেছিলেন, কর্মকর্তাদের অনলাইন মিটিং আয়োজনের মতো কাজগুলি কার্যকরী করার জন্য হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন, টেলিগ্রাম, ওয়েচ্যাট এবং জুমের মতো অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে জানা দরকার। তিনি তাঁর মন্ত্রিসভার সদস্যদের, যাঁদের মধ্যে কেউ কেউ তিন দশকেরও বেশি আগে সরকারি চাকরিতে ঢুকেছিলেন, অনুরোধ করেন তাঁরা যেন স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হন। 

হুন সেন প্রায় প্রতিদিনই তাঁর ফেসবুক পেজে মন্তব্য এবং ছবি পোস্ট করেন এবং ফেসবুক লাইভে তাঁর বক্তৃতা এবং অন্যান্য সংবাদ সম্প্রচার করার জন্য ঘন ঘন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন।


একাত্তর/এসএ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে তীব্র সামরিক সংঘাত শুরু হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারের উদ্দেশ্যে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন...
কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার সীমান্ত সংঘর্ষে একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাইয়ে তাঁর মধ্যস্থতায়...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর