কম্বোডিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা থাই নেতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। দুই প্রতিবেশীর মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধাবসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে যুদ্ধবিরতির আহবানের কয়েক ঘণ্টা পরই শনিবার কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্তে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন থাইল্যান্ডের নেতা। এর মধ্যেই থাই যুদ্ধবিমানগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করেছে। খবর রয়টার্স

থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী চার্নভিরাকুল বলেছেন, এই দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি (কম্বোডিয়া) আমাদের ভূমি ও জনগণের প্রতি আর কোনো আঘাত ও হুমকি বন্ধ না করা পর্যন্ত সামরিক হামলা চালিয়ে যাবো।

দীর্ঘদিনের সীমান্ত বিরোধে ট্রাম্প এর আগে অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছিলেন। শুক্রবার তিনি থাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বলেন এবং জানান যে তারা সব ধরনের গুলি চালানো বন্ধ করতে রাজি হয়েছেন।

তবে ট্রাম্পের সঙ্গে কথা বলার পর তাদের বিবৃতিতে কেউই এই ধরনের কোনো চুক্তির কথা উল্লেখ করেননি এবং থাই নেতা স্পষ্ট করে জানান, কোনো যুদ্ধবিরতি হয়নি। ফেসবুকে পোস্ট তিনি বলেন, আমি স্পষ্ট করে দিতে চাই। আমাদের আজকের সকালের কার্যক্রমই এর প্রমাণ। 

অন্যদিকে, হুন মানেত শনিবার ফেসবুকে একটি বিবৃতিতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একটি প্রস্তাবকে স্বাগত জানান।

প্রস্তাবে শনিবার সন্ধ্যা থেকে শত্রুতা বন্ধের কথা বলা হয়েছিল। ১০ জাতির আসিয়ান গোষ্ঠীর চেয়ার আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে উভয় পক্ষকে শনিবার বিকেল সব ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে আহবান জানান। 

তিনি জানান, মালয়েশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নেতৃত্বে একটি আসিয়ান পর্যবেক্ষক দল সীমান্তে মোতায়েন করা হবে এবং মার্কিন সরকার স্যাটেলাইট নজরদারি সক্ষমতা সরবরাহ করবে। মালয়েশিয়ার প্রস্তাব সম্পর্কে থাই প্রধানমন্ত্রী আনুতিন বলেন, কিছু থামানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, দেশটি পর্যবেক্ষক দলের সঙ্গে সহযোগিতা করবে, তবে যে কোনো যুদ্ধবিরতির আগে আলোচনা হওয়া প্রয়োজন। তিনি বলেন, লড়াই চলার সময় শুধু আমরা যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি না।

উল্লেখ্য, কম্বোডিয়া ও থাইল্যান্ড গত সোমবার থেকে ৮১৭ কিলোমিটার সীমান্ত বরাবর একাধিক স্থানে ভারী অস্ত্র বিনিময় করছে। জুলাই মাসে পাঁচ দিনের সংঘর্ষের পর এটিই সবচেয়ে তীব্র লড়াই। সাম্প্রতিক অতীতে সবচেয়ে খারাপ সেই লড়াইও ট্রাম্প উভয় নেতাকে ফোন করে থামিয়েছিলেন।

আরবিএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর