শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আপডেট : ২১ মে ২০২২, ০৯:৫৫ পিএম

তীব্র অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মুখে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কার সরকার। জরুরি অবস্থা জারির দুই সপ্তাহ পর শনিবার থেকে দেশটির সরকার তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গত ৬ মে মধ্যরাত থেকে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। অর্থনৈতিক সংকটের কারণে দেশজুড়ে শুরু হওয়া ক্রমবর্ধমান সরকারবিরোধী আন্দোলনের মাঝে এক মাসের মধ্যে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়বিষয়ক সচিবালয়ের বরাত দিয়ে হিরু নিউজ বলেছে, শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় জরুরি অবস্থা তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশটির পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে গ্রেপ্তার ও আটকের ক্ষমতা দেওয়া হয়েছিল। অর্থনৈতিক সঙ্কটে ভেঙে পড়া শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী কলম্বো এবং অন্যান্য শহরে টানা আন্দোলন করে আসছেন দেশটির ক্ষুব্ধ জনগণ।

গত ৯ মে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের হাজার হাজার সদস্য কলম্বোর শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংস হামলা চালায়। এতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সাধারণ জনতার সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও আরও দুই শতাধিক আহত হন।

পরে হামলার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন অফিস-আদালতে অগ্নিসংযোগ করে। সেই সময় শ্রীলঙ্কার ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্তত ৭০ জন নেতার বাড়িঘরও পুড়িয়ে দেয় দেশটির সাধারণ জনগণ। এই সহিংসতার পরপরই দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই ও তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।


একাত্তর/এসএ

জরুরি অবস্থা জারি হলো বিক্ষুব্ধ শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পরপরই এ ঘোষণা আসে। পাশপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ।স্থানীয় সময়...
অবশেষে গণদাবির মুখে পদত্যাগপত্রে সই করেছেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার সকালে লঙ্কার জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এ খবর দিয়েছে।মিরর এক প্রতিবেদনে বলেছে, গোতাবায়া...
অবশেষে গণদাবির মুখে পদত্যাপের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। গেল শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট...
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে বিক্ষোভকারীরা তার সরকারি বাড়িতে ঢুকে পড়ে আর প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময়ে প্রেসিডেন্ট কিংবা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর