চীনের ঘনিষ্ঠ হতে মনোযোগী হচ্ছে রাশিয়া: ল্যাভরভ

আপডেট : ২৪ মে ২০২২, ০৮:১২ পিএম

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মস্কো আরও মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

এক অনুষ্ঠানে ল্যাভরভ এ কথা বলেন বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার (২৩ মে) রাতে জানানো হয়।

ওই অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো ‘রুশফোবিয়া’ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

আর মস্কোর সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক পুনঃস্থাপনের প্রস্তাব বিবেচনা করার কথাও জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যদি পশ্চিমারা সম্পর্ক পুনঃস্থাপনের পরিবর্তে কিছু দিতে চায় তবে আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করব আমাদের জন্য তা জরুরি কিনা।

যদি পশ্চিমা দেশগুলো তাদের মন পরিবর্তন করে এবং সহযোগিতার কিছু ধরন প্রস্তাব করে, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব, বলেন ল্যাভরভ। 

তবে রাশিয়াকে পশ্চিম থেকে আসা সরবরাহের ওপর যেকোনো উপায়ে নির্ভরশীল হওয়া বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন মস্কোর লক্ষ্য হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা।

উল্লেখ্য, বিগত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। এর পর থেকেই পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে রাশিয়ার ওপর যার জেরে পশ্চিমাদের সাথে প্রায় সম্পর্কহীন হয়ে পড়েছে দেশটি। 


একাত্তর/জো 

গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
অবিশ্বাস ঘটনা! আমেরিকার আকাশে উড়ছে রাশিয়া-চীনের পরমাণু বোমা সক্ষমে শক্তিশালী সব যুদ্ধবিমান। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকে শান্তিমত নির্বাচনটাও করতে দেবে না চীন-রাশিয়া।
রাশিয়াকে কৌশলগতভাবে পরাস্ত করতে পশ্চিমাদের কৌশল পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে রাশিয়া দৃঢ় প্রতিজ্ঞ।
ইসরাইলের অভ্যন্তরে হামাস এমনি এমনি অভিযান চালায়নি উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হামাসের ৭ অক্টোবরের অভিযানকে কেন্দ্র করে কোনোমতেই ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর