আমেরিকার নাকের ডগায় চীন-রাশিয়ার যুদ্ধবিমান!

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৫:৫২ পিএম

অবিশ্বাস ঘটনা! আমেরিকার আকাশে উড়ছে রাশিয়া-চীনের পরমাণু বোমা সক্ষমে শক্তিশালী সব যুদ্ধবিমান। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকে শান্তিমত নির্বাচনটাও করতে দেবে না চীন-রাশিয়া। নির্বাচনের আগেই মার্কিন কর্তাদের হাঁটুতে কাঁপন ধরাচ্ছে দুই বন্ধু পুতিন-শি জিনপিং।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরালো হয়েছে। বেড়েছে দুই দেশের বাণিজ্য। এবার দুই দেশ মিলে দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে উত্তর প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগরে সামরিক মহড়া চালিয়েছে মস্কো-বেইজিং।

বার্ষিক সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বুধবার প্রশান্ত মহাসাগরের উত্তরে যৌথ সামরিক মহড়া চালায় দুই দেশ। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলে এই অনুশীলন। উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, বোমারু বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমার মধ্যেই ছিলো ও এগুলো কোনো হুমকি তৈরি করেনি। তবে আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি এই ঘটনাকে প্রতিপক্ষের অভূতপূর্ব উসকানি বলে বর্ণনা করেছেন।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়ার সঙ্গে বর্তমান বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। যদিও বসে নেই যুক্তরাষ্ট্র-কানাডা। মহড়া চলাকালীন আলাস্কা অঙ্গরাজ্যের আকাশসীমার কাছাকাছি চলে এলে তাদের শনাক্ত করে সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশ প্রতিরক্ষা-বিষয়ক সংস্থা নোরাড। পরে নিরাপত্তার কথা মাথায় রেখে যুদ্ধবিমানগুলোকে ধাওয়া দেয় ওয়াশিংটন ও অটোয়ার বিমান।

যদিও চীনের দাবি, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয় বাড়ানোর উদ্দেশে রাশিয়ার সঙ্গে বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়। তৃতীয় পক্ষকে জড়ানো বা ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই। চলমান আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই বলে জানায় বেইজিং।

অতীতেও চীন-রাশিয়া একসাথে অনেক সামরিক মহড়া চালিয়েছে। বেরিং সাগরের ওপর দিয়ে প্রায়শই যুদ্ধবিমান উড়তে দেখা যায় রাশিয়ার। তবে এবারই প্রথম আলাস্কা উপকূলের কাছে বেরিং সাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালালো দেশ দুটো।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর