ইরানে ব্যস্ত সড়কে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৮

আপডেট : ২৬ মে ২০২২, ০৭:৫৩ পিএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবাদান শহরে ব্যস্ত সড়কে এক নির্মাণাধীন ভবন ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে।

বৃহস্পতিবার (২৬ মে) খুজেস্তান প্রদেশের গভর্ণর ইহসান আব্বাসপুর এ তথ্য জানান।

ইহসান আব্বাসপুর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে বলেন, ভবনের ধ্বংসাবশেষের নিচে আসলে কতজন রয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। 

এর আগে বুধবার ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল। 

আব্বাসপুর আরও বলেন, ভবন ধসের ঘটনাস্থল থেকে ৩৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসা নেওয়ার পর ফিরে গেছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।

জানা গেছে, সোমবার (২৩ মে) খুজেস্তান প্রদেশের আবাদান শহরের ১০তলা নির্মাণাধীন ভবনটি আংশিকভাবে ব্যস্ত এক সড়কের ওপর ধসে পড়ে।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি জানিয়েছেন, পার্শ্ববর্তী ভবন ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার অভিযান ধীরগতিতে চলছে। 

আর ইরানের স্থানীয় বিচার বিভাগ এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে যাদের মধ্যে রয়েছেন আবাদান শহরের মেয়র, সাবেক দুই মেয়র, একাধিক নগর কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা।


একাত্তর/জো 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর