ডনবাস অঞ্চলে হামলা আরো তীব্র করেছে রাশিয়া

আপডেট : ২৭ মে ২০২২, ০৩:১৬ পিএম

ইউক্রেনের ডনবাসে আক্রমণের তিব্রতা আরো বাড়িয়েছে রুশ বাহিনী। এছাড়া খারকিভ শহরে রুশ কামানের গোলায় নয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ডনবাসের পূর্বাঞ্চলে গণহত্যা চালাচ্ছে রাশিয়া। 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে অভিযান আরো জোরদার করেছে রুশ সেনারা। এরই মধ্যে অঞ্চলটিতে ৪০টির বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইউক্রেনের খারকিভ শহরে দফায় দফায় কামানের গোলা হামলা চালায় রাশিয়া। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবগ জানান, রাশিয়ার গোলা বর্ষণে ৯ জন বেসামরিক লোক মারা গেছে। এর মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে। 

এ ঘটনায় আরও ১৯ জন বেসামরিক আহত হয়েছেন। খারকিভের তিনটি এলাকায় রুশ বাহিনী এ হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ডনবাসের পূর্বাঞ্চলে গণহত্যা চালাচ্ছে রাশিয়া। চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট । 

এদিকে ইউক্রেনে বন্দি হওয়া দুই রুশ সেনা দেশটির পূর্বাঞ্চলীয় শহরে গোলাবর্ষণের কথা স্বীকার করেছে। রাশিয়ার দুই সেনা আলেক্সান্ডার ববিকিন ও আলেক্সান্ডার ইভানভ দোষ স্বীকার করে বলেন, রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে ইউক্রেনের খারকিভে গোলাবর্ষণ করা কামান ইউনিটের সদস্য ছিলেন তারা। আগামী ৩১ মে বিচারের রায় ঘোষণা করা হতে পারে।

রুশ আগ্রাসন মোকাবিলায় কিয়েভের লঞ্চ রকেট সিস্টেমসহ ভারী অস্ত্রশস্ত্র দরকার বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। দিমিত্রো কুলেবা বলেন, শুধু একটি জায়গায় রাশিয়া ইউক্রেনের চেয়ে এগিয়ে আছে। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্রের পরিমাণ বেশি। 


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর