বিদেশি প্রতিষ্ঠান রাশিয়া ছাড়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিলেন পুতিন

আপডেট : ২৭ মে ২০২২, ০৬:২৩ পিএম

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের জেরে বেশকিছু পশ্চিমা কোম্পানি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রেক্ষিতে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

পুতিন বলেছেন   ‘‘থ্যাংক গড’ (ঈশ্বরকে ধন্যবাদ) বেশকিছু পশ্চিমা কোম্পানি দেশ ছেড়েছে। এতে দেশীয় ব্যবসার প্রসার ঘটছে। চাঙা হচ্ছে দেশের অর্থনীতি।

বৃহস্পতিবার (২৬ মে) ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা কোম্পানিগুলো দেশ ছাড়ায়, দেশীয় কোম্পানিগুলো সে জায়গা নিতে পারছে। পশ্চিমাদের ছাড়াও রাশিয়া উন্নত প্রযুক্তি ও বিলাসবহুল পণ্য উৎপাদন করতে পারবে। শুক্রবার (২৭ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

১৯৯১ সালে সোভিয়েতের পতনের পরে যুক্তরাজ্যের আধিপাত্যবাদকে উপযুক্ত জবাব দিতেই ইউক্রেনে আক্রমণ চালিয়েছে রাশিয়া- এমনটা বলেন পুতিন। পুতিনের মতে এই অভিযান অপমানের শোধ তোলার অভিযান। এদিকে ইউক্রেন বলছে, তাদের কাছে এ যুদ্ধের মানে বেঁচে থাকার লড়াই।

সংকট কেবল রাশিয়া-ইউক্রেনেই চলছে না, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বজুড়ে শুরু হয়েছে মূল্যস্ফীতি, বেড়ে গেছে গম, তেল, সার ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম।

সোভিয়েত পতনের পরে ম্যাকডোনাল্ড-কেএফসির মতো যেসব পশ্চিমা কোম্পানি রাশিয়াতে গড়ে তুলেছিল তাদের নিজস্ব ব্যবসায়িক সম্রাজ্য, একে একে সবাই রাশিয়া ছেড়েছে। প্রায় ১০ হাজার নিষেধাজ্ঞার বাণ শরীরে নিয়ে রাশিয়া হয়ে উঠেছে বিশ্বের বৃহৎ নিষেধাজ্ঞাধারী দেশ। তবে দমে যাওয়ার পাত্র নন পুতিন। পশ্চিমারা হাত গুটিয়ে নিলে, দ্বারস্থ হয়েছেন এশীয় দেশগুলোর কাছে।

পুতিন বলেন, 'আমি পেছনে ফিরে তাকিয়ে যখন দেখি একগাদা পশ্চিমা কোম্পানি দেশ ছেড়েছে, থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি। এসব কোম্পানি চলে যাওয়ায় আমাদের দেশের কোম্পানিগুলো ভালো ব্যবসা করতে পারছে। আমাদের অর্থনীতি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।'

প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রনেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলার সময় পুতিন বলেন, 'আমাদের দেশে মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি পাওয়া যাবে। স্বীকার করছি সেগুলোর দাম একটু বেশি হবে। তবে যারা বিলাসবহুল গাড়ি চালিয়ে অভ্যস্ত, আমার মনে হয় না দাম তাদের জন্য বড় কোনো ব্যাপার।'

পুতিন বলেন, 'অবশ্যই আমাদের উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে। পশ্চিমারা আমাদের পিষে ফেলতে চাইছে, তবে সেটি আর সম্ভব হচ্ছে না।'

তবে কী উপায়ে পুতিন পশ্চিমা সফটওয়্যার ও অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করবে কিংবা বিকল্প খুঁজে বের করবে, সে ব্যাপারে কিছু পরিষ্কার করে বলেননি তিনি।

পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে পুতিন বলেন, 'ওরা চাচ্ছে আমাদের একঘরে করে দিতে। কিন্ত এসব করতে গিয়ে ওরাই বিপদে পড়ছে। সারা বিশ্বে বেড়ে গেছে মূল্যস্ফীতি, দেখা দিয়েছে খাদ্যসংকট, টান পড়েছে সরবরাহ চেইনে। পশ্চিমাদের সঙ্গে ব্যবসা করতে না পারলেও আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে না। এশিয়ার দেশগুলো বিশেষ করে চীন ও ভারতের সহয়তায় আমরা বাজারে আমাদের আধিপত্য টিকিয়ে রাখতে পারব।'

তিনি বলেন, 'অস্বীকার করছি না, আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে পরিবহন ও সরবরাহ সংকট আমাদের ভোগাচ্ছে। তবে চিন্তার কিছু নেই। আমরা আবার সবকিছু ঢেলে সাজাব। শুরুতে আমাদের লোকসান হলেও সময়ের সঙ্গে সঙ্গে আমরা শিখে যাব, কী করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়।'

এদিকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়েছে। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূল্যস্ফীতি স্বাভাবিক হওয়ায় ও অর্থনীতি পুনর্গঠিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ন্যাটোর শক্তি বৃদ্ধি ও ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা করায়, নিজের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া; শুরু থেকেই এমনটা বলে আসছেন ভ্লাদিমির পুতিন। তবে পশ্চিমারা বলছেন পুতিনের এসব দাবি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।


একাত্তর/এআর

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর