মালয়েশিয়ায় শুক্রবার (২৭ মে) মধ্যরাত পর্যন্ত একদিনে করোনায় নতুন করে এক হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন যা নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৩৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে চারজন বিদেশ থেকে সংক্রমিত হলেও বাকি এক হাজার ৮৭৩ জন দেশেই সংক্রমিত হয়েছেন।
এদিন দেশটিতে করোনায় দুইজনের মৃত্যুও হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট ৩৫ হাজার ৬৫৮ জনের মৃত্যু হয়েছে।
আর এদিনে এক হাজার ৬৮০ জন নতুন করে করোনা থেকে মুক্ত হয়েছেন যাদের নিয়ে মোট করোনামুক্তদের সংখ্যা ৪৪ লাখ ৩৯ হাজার ৮৯২ জন।
আক্রান্তদের মধ্যে ২৫ হাজার ৩৮৪ জন চিকিৎসাধীন, ৩০ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন, এদের ১৮ জনকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়েছে।
একাত্তর/জো
