নিজেকে মজনু বলে দাবি শাহবাজ শরীফের

আপডেট : ২৯ মে ২০২২, ১১:১৮ এএম

আদালতে নিজেকে মজনু বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

শনিবার (২৮ মে) দুর্নীতি এবং অর্থ পাচারের মামলায় আদালতে শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

শাহবাজের বিরুদ্ধে ১৬ বিলিয়ন পাকিস্তানি রুপি পাচারের অভিযোগে মামলা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিশেষ আদালতে হাজির হয়ে তিনি বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি কোনো বেতন নেননি। এসময় নিজের কর্মের জন্য নিজেকে মজনু বলে মন্তব্য করেন শাহবাজ। 

শাহবাজ বলেন, ‘আল্লাহ আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি একজন মজনু এবং আমি আমার আইনগত অধিকার, আমার বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণ করিনি।’

শাহবাজ এবং তার ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থপাচারের বেশ কয়েকটি ধারায় মামলা চলমান। ২০২০ সালের নভেম্বেরে এসব অভিযোগ করা হয়। 

তদন্ত সংস্থা এফআইএ ২৮টি বেনামি অ্যাকাউন্টের সন্ধান পায়। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে একটি অ্যাকাউন্টে ১৪ বিলিয়ন রুপি পাচার করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শাহবাজ পরিবার।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর