শ্রীলঙ্কায় ২০০ আরোহীসহ রুশ বিমান আটক

আপডেট : ০৩ জুন ২০২২, ১২:৫০ পিএম

রুশ এয়ারলাইন্স এরোফ্লটের একটি বিমান দুই শত আরোহীসহ শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) মস্কোর উদ্দেশে উড়াল দেওয়ার কিছুক্ষণ আগে বিমানটি আটক করা হয় বলে বিমানবন্দরের এক শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এরোফ্লট এয়ারবাস এ৩৩০ প্লেনটি বৃহস্পতিবারই মস্কো থেকে কলম্বো পৌঁছায়। 

বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, কলম্বোর বাণিজ্যিক আদালতের এক আদেশ অনুসরণ করে বিমানটিকে আর ফেরত যেতে দেওয়া হয়নি।

রাশিয়ার পতাকাবাহী এয়ারলাইন্স এরোফ্লট গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আরোপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এপ্রিলে শ্রীলঙ্কায় কার্যক্রম পুনরায় শুরু করে তারা।

জানা গেছে, নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট জব্দ এড়াতে বিদেশে নিবন্ধিত ভাড়া করা বিমান দিয়ে ফ্লাইট পরিচালনার সুপারিশ করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা। তবে আটক হওয়া এসইউ২৮৯ ফ্লাইটটির সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট এসইউ২৮৯ আটকে দেওয়ার আদেশ পেয়েছে। কারণ আমরা জানি না কিন্তু শুনেছি এর সঙ্গে বাণিজ্যিক বিরোধের সংশ্লিষ্টতা রয়েছে।

আর এরোফ্লটের বিমানবন্দরের প্রতিনিধিরা জানিয়েছেন, সব যাত্রী এবং ক্রু প্লেন থেকে নেমেছেন এবং তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে।


একাত্তর/জো 

শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর