ক্ষেপনাস্ত্র প্রতিযোগিতায় নামলো দুই কোরিয়া

আপডেট : ০৬ জুন ২০২২, ০২:৩২ পিএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে জবাব দিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। আগের দিন এই দুই দেশের বিমান মহড়া চলার সময় উত্তর কোরিয়াও আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

মূলত পিয়ংইয়ংয়ের যে কোনো উসকানি মোকাবিলায় দেশ দুটি প্রস্তুত আছে। এমন বার্তা দিতেই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস জানান, স্থানীয় সময় সকালে প্রায় ১০ মিনিট ধরে পূর্ব সাগরে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আটটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কিমকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করায় এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। যৌথভাবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম মিসাইলগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

এই উৎক্ষেপণ স্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে, শত্রুপক্ষের শিবিরে নিখুঁতভাবে হামলা চলতে সক্ষম সিউল ও ওয়াশিংটন। শত্রুর কমান্ড ও সাপোর্ট সিস্টেম দক্ষিণ কোরিয়া নিশানায় রয়েছে।

এদিকে, রোরবার ফিলিপিন্স সাগরে আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার তিনদিন ব্যাপী যৌথ মহড়ার জবাব দিতে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিম জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার দাবি, শিগগিরি পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও করতে চলেছে উত্তর কোরিয়া।

সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর ইউক্রেনের...
কেশম দ্বীপে এই রক্তক্ষয়ী মার্কিন হামলার পর ক্ষোভে ফেটে পড়ে ইরান। এর পাল্টা জবাবে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত ‘আল-আজরাক’ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর