ক্লিনিক্যাল ট্রায়ালে কেমোথেরাপি ছাড়াই ওষুধে সারলো ক্যান্সার

আপডেট : ০৮ জুন ২০২২, ১২:১২ এএম

ইতিহাসে প্রথমবারের মতো ক্যান্সার চিকিৎসায় ছোট একদল মলদ্বারের (রেকটাল) ক্যান্সার আক্রান্ত রোগী শুধুমাত্র ওষুধ সেবনেই মাত্র ছয় মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। 

রোববার (৫ জুন) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, খুব ছোট পরিসরে ক্যান্সার আক্রান্ত ১৮ জন রোগীকে নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হয়। এসব রোগী ডোস্টারলিম্যাব নামে একটি ওষুধ সেবন করেন এবং ট্রায়াল শেষে দেখা যায় তাদের টিউমারগুলো পুরোপুরি নেই। 

এতে আরও বলা হয়েছে, ডোস্টারলিম্যাব ল্যাবরেটরিতে বানানো অণু সংবলিত একটি ওষুধ যা মানবদেহে বিকল্প অ্যান্টিবডি হিসাবে কাজ করে। এসব মলদ্বারের ক্যান্সারের ১৮ জন রোগীকে একই ওষুধ দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, সব রোগীই ক্যানসার থেকে সম্পূর্ণরূপে সেরে উঠেছেন। 

এসব রোগীর এন্ডোস্কোপি, পজিট্রন ইমিশন টমোগ্রাফি বা পিইটি স্ক্যান এবং এমআরআই স্ক্যানের মাধ্যমে তাদের শরীরে আর কোনো ক্যানসার কোষ শনাক্ত করা যায়নি বলেও জানানো হয় এই প্রতিবেদনে। 

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের ডা. লুইস এ. ডিয়াজ জে বলেন, ইতিহাসে প্রথমবারের মতো ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এই ঘটনা ঘটলো।  

অবশ্য ক্লিনিকাল ট্রায়ালের সঙ্গে জড়িত এই রোগীরাও তাদের ক্যান্সার সারাতে পূর্বে কেমোথেরাপি, রেডিয়েশন এবং জটিল অস্ত্রোপচার করেছিলেন বলেও এই প্রতিবেদনে জানানো হয়। ট্রায়ালে অংশ নেওয়া এসব রোগী এই পরীক্ষায় অংশ নিয়েছেন মূলত সুস্থ হওয়ার একটা ক্ষীণ আশা নিয়ে। তবে আশ্চর্যজনকভাবে তাদের আর অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। 

ইতোমধ্যে ক্যান্সারের নতুন এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল চিকিৎসা জগতে বেশ আলোড়ন তৈরি করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যানসার বিশেষজ্ঞ ডা. অ্যালান পি. ভেনুক প্রতিটি রোগীর এভাবে সেরে ওঠাকে ‘অভূতপূর্ব’ বলেন। এই গবেষণাকে ‘বিশ্বে প্রথম’ বলেও অভিহিত করেন তিনি। 


একাত্তর/জো

ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই।
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর