তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২২, ০৩:০৫ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ক সফর করছেন। তিনি ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে আলোচনার লক্ষ্যে আঙ্কারায় মঙ্গলবার দু’দিনের এ সফর শুরু করেন।

মস্কোর হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ রয়েছে।

গত ১০ মার্চ তুরস্ক ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে তিনি আঙ্কারা সফর করেছিলেন। এরপর এটি তার দ্বিতীয় তুরস্ক সফর। ল্যাভরভের সাথে সেনা প্রতিনিধিদলও রয়েছে।

এদিকে মাইন পুঁতে রাখা সত্ত্বেও জাতিসংঘের অনুরোধে তুরস্ক ইউক্রেনের বন্দরসমূহ থেকে কনেটইনারবাহী হাজগুলোকে এসকর্ট করে বের করে আনতে সম্মত হয়েছে।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানকে ফোন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধকালে আটকে থাকা কনেটইনারবাহী হাজগুলোকে মুক্ত করতে তুরস্কের সাথে মস্কো কাজ করতে প্রস্তুত।

এ কারণে তুরস্কে ল্যাভরভের আলোচনার মূল বিষয় ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলোকে ছাড়িয়ে আনতে একটি নিরাপত্তা করিডোর তৈরি করা। ইউক্রেনের বন্দরে আটকে থাকা এসব জাহাজে মূলত গম এবং অন্যান্য খাদ্যশস্য রয়েছে।

আরও পড়ুন: ক্লিনিক্যাল ট্রায়ালে কেমোথেরাপি ছাড়াই ওষুধে সারলো ক্যান্সার

ইউক্রেনে রাশিয়ার হামলা এবং মস্কোর ওপর পশ্চিমা অবরোধের কারণে এ দুটি দেশ থেকে এসব খাবারের সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

কারণ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের ৩০ শতাংশ গম সরবরাহ করে।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর