ইউক্রেনের লুহানস্ক পুরোপুরি দখলে নেয়ার দাবি রাশিয়ার

আপডেট : ০৮ জুন ২০২২, ০৩:০৭ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের প্রায় পুরো অংশ রুশ বাহিনী নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে সেভেরোদোনেৎস্ক শহরটি পুনরায় নিজেদের দখলে নেয়ার দাবিও করেছে মস্কো। শহরটির গভর্নরও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন।

তবে বুধবার (৮ জুন) ইউক্রেন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, সেভেরোদোনেৎস্ক শহরে তাদের সেনারা রুশ আক্রমণকে প্রতিহত করে যাচ্ছে। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, সেখানে সেনা ও সমরাস্ত্র বাড়াতে তোড়জোড় শুরু করেছে ক্রেমলিন।

এদিকে, রাশিয়া ১৬০ জন ইউক্রেনীয় যোদ্ধার মরদেহ কিয়েভকে ফেরত দিয়েছে। সেই সঙ্গে আত্মসমর্পণ করা ইউক্রেনের এক হাজারেরও বেশি সেনা সদস্যকে তদন্তের জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

image

ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধ পরিস্থিতির রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। লুহানস্ক অঞ্চলের ৯৭ শতাংশ ‘স্বাধীন’ করা হয়েছে বলে দাবি করছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এক বৈঠকে মন্ত্রী সের্গেই সোইগু জানান, সেভোরোদনেস্ক শহরের আবাসিক এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণে।

এছাড়া শিল্প এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে আরও চেষ্টা চলছে বলে জানান তিনি। অন্যদিকে লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাইয়ের দাবি, সেভেরোদনেৎস্কতে লড়াই চলছে। নভোখতিরকা ও ভরোনোভে রুশ আক্রমণ প্রতিহত করা হয়েছে।

তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শিল্পাঞ্চল লুহানস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা সেভেরোদোনেৎস্কের পুরোপুরি দখল নিতে মঙ্গলবার দিনব্যাপী তীব্র লড়াই হয়েছে। রুশ সেনাদের প্রবল আক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করেছে ইউক্রেনের সেনারা।

ডনবাস অঞ্চলকে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সহায়তা করছে রাশিয়া। যুদ্ধ শুরুর ঠিক আগে ডনবাসের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা দিয়েছে মস্কো। তখন থেকে এই অঞ্চলকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে রাশিয়া।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন সেভেরোদনেৎস্কের রাস্তায় দুই বাহিনীর মুখোমুখি লড়াই আরো তীব্রতর হচ্ছে। তাদের সেনা ও সমর নায়করা সেই লড়াইয়ে হাল ছাড়েননি।

image

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেভেরোদনেৎস্ক দখল করতে চেষ্টার ত্রুটি রাখছে না রাশিয়া। তার জন্য বিশাল বাহিনী ও সেনা সরঞ্জাম পাঠাচ্ছে মস্কো। একই সঙ্গে এই সমস্ত এলাকায় গোলাগুলি বর্ষণের তীব্রতাও বহু গুণে বেড়েছে।

ইউক্রেন বাহিনীর হামলায় ডনবাস এলাকায় রুশ মেজর জেনারেল রোমান কুটুজোভ নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ডনবাসের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন সে কথা জানান। যদিও রুশ প্রশাসন সরকারিভাবে এ বিষয়ে মুখ খোলেনি।

এদিকে রাশিয়া কিয়েভকে ১৬০ ইউক্রেনীয় যোদ্ধার মৃতদেহ ফেরত দিয়েছে যাদের অধিকাংশই মারিউপোলের ইস্পাত কারখানার প্রতিরোধ যুদ্ধে নিহত হয়েছে। বিনিময়ে সমান সংখ্যক মরদেহ রাশিয়ার কাছেও হস্তান্তর করেছে কিয়েভ।

এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া। হস্তান্তরের মধ্যে ৫০ জনের মরদেহ আজভ রেজিমেন্ট যোদ্ধাদের বলে জানিয়েছে তাদের পরিবার। অন্যদিকে মারিউপল শহরে আত্মসমর্পণ করা ইউক্রেনের এক হাজারেরও বেশি সেনা সদস্যকে তদন্তের জন্য রাশিয়ায় নেয়া হয়েছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খেরসন শহরে নতুন করে সাংবাদিক ও অধিকার কর্মীসহ পাঁচশ’র বেশি বেসামরিক নাগরিককে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে। ক্রিমিয়ার ইউক্রেনীয় দূত তামিল তাশেভা জানিয়েছেন, অঞ্চলটিতে প্রায় ৬০০ লোক রয়েছেন যারা আসলে জিম্মি। তাদের বিশেষ কারাগারে রাখা হয়েছে।

রুশ হামলায় ২৬৩ শিশু নিহতের দাবি ইউক্রনের

image

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ২৬৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া আরও ৪৬৭ জনের বেশি শিশু আহত হয়েছে। মঙ্গলবার, প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, হতাহতের সঠিক সংখ্যা জানতে কাজ করে যাচ্ছে তারা।

আরও পড়ুন: তুরস্ক সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে যুদ্ধ-সংঘাতে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে দেশটির দনেৎস্ক অঞ্চলে। সেখানে প্রাণ হারিয়েছে ১৯০ শিশু। এছাড়া, রাজধানী কিয়েভে ১১৬ এবং খারকিভে ১১২ শিশু নিহত হয়েছেন।

এদিকে যুদ্ধ-সংঘাতের কারণে ইউক্রেনে প্রায় ৬০ শতাংশ মানুষের মানসিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। একই সাথে তিনি জানিয়েছেন, এজন্য একটি জাতীয় সহায়তা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে কিয়েভ।

একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর