মহানবীকে কটূক্তির জেরে ভারত-আরব টানাপোড়েন

আপডেট : ০৮ জুন ২০২২, ১০:১৯ পিএম

মহানবী হযরত মুহম্মদকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে, মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে ভারতের কূটনৈতিক টানাপোড়েন প্রকট হচ্ছে। 

এরই মধ্যে নিন্দা জানিয়েছে কমপক্ষে ১৫টি মুসলিম দেশ। আর এসব দেশের সাথে বড় ধরনের বাণিজ্য সম্পর্ক থাকায় বিপাকে পড়েছে ভারত। 

কাতার ও কুয়েতের অনেক দোকানের তাক থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হয়েছে। মহানবী নিয়ে দুই ভারতীয় রাজনীতিকের বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ জানাচ্ছে মধ্যপ্রাচ্যের মানুষ। 

শুধু হ্যাশট্যাগে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েই ক্ষান্ত নয় তারা, ওই মন্তব্যের জন্য ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে কাতার। 

ফলে কূটনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ভারত। উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল-জিসিসি সদস্য কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, আমিরাত।

এই জোটের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে ভারতের। গত অর্থ বছরেও জিসিসির সাথে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ৮৭ বিলিয়ন ডলার।

এসব দেশে লাখ লাখ ভারতীয় কাজ করে, যারা কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠায় দেশে। ভারতের সবচেয়ে বেশি জ্বালানি আমদানিও হয় এসব দেশ থেকেই।

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়া দেশগুলোর তালিকায় আরব আমিরাতের নাম থাকা নয়া দিল্লির জন্য ‘খুবই দুশ্চিন্তার’, বলছেন বিশ্লেষকরা।

কারণ গত কয়েক বছরে আমিরাতের সাথে ভারতের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দেশটি বহুজাতিক বিভিন্ন ফোরামে ভারতকে সমর্থনও করেছে। চলমান বিতর্কে, ভারতের সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যে ছায়া ফেলতে পারে।

আরও পড়ুন: নবীকে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার

কয়েক বছরে দিল্লির সাথেও তেহরানের সম্পর্কে আগের মতো উষ্ণতা নেই। এর মধ্যে এই বিতর্ক ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফরেও প্রভাব ফেলতে পারে।

সমালোচকরা বলছেন, বিজেপি দাবি করলেও কটূক্তিকারী নূপুর শর্মা এবং নভিন জিন্দাল মোটেও ‘বিচ্ছিন্ন কেউ’ নন। দলের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ছিলেন নূপুর। 

যার কাজ ছিলো বিজেপির দৃষ্টিভঙ্গি তুলে ধরা। তাই, পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে আরব বিশ্ব ও ইরানের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।


একাত্তর/এসজে
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর