ডনবাসের সবশেষ অঞ্চল দখলে রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:২০ পিএম

ইউক্রেনের ডনবাস অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কের সবশেষ অঞ্চল দখলে রুশ বাহিনী এবং ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই লড়াইয়ের ফলাফল ডনবাস যুদ্ধের হারজিৎ নির্ধারণ করবে। এর আগে শহরটির অধিকাংশ এলাকা দখলে নেয় রাশিয়া।

এদিকে, যুদ্ধের কারণে ১৬০ কোটি মানুষকে ভয়াবহ পরিণতি ভুগতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শুধু তাই নয়, বিশ্ব মন্দাকে অবধারিত করে ফেলবে।

image


ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কের অধিকাংশই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। শহরের বিভিন্ন সড়কে দু'পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

তবে অঞ্চলটির বাণিজ্যিক অংশ পুরোপুরি ইউক্রেনের দখলে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ওই অঞ্চলে রুশ বাহিনী-বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে।

এ লড়াই দনবাসের যুদ্ধের ফলাফল নির্ধারণ কোরবে। লুহানস্কের গভর্নর জানান, শহরের উপকণ্ঠ থেকে রুশ বাহিনীকে সরিয়ে দেয়া হয়েছে।

রুশ বাহিনীর চালানো গোলা-বিমান হামলা প্রতিহতে ইউক্রেনীয় বাহিনী লড়াই করে যাচ্ছে। বলা দরকার দোনেস্ক, লুহানস্ক, সেভেরোদোনেস্ক, লিসচাস্ক নিয়ে ডনবাস রাজ্য।

ওই অঞ্চলে ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ অঞ্চল লিসচাস্ক। লিসচাস্কের হাসপাতাল, আশ্রয় ও ত্রাণকেন্দ্রে নির্বিচারে হামলা করছে রুশ বাহিনী।

মঙ্গলবার সেভেরোদোনেস্কের আবাসিক অঞ্চল দখলের দাবি করে রাশিয়া। ডনবাসে ইউক্রেনীয় বাহিনীর জনশক্তি, অস্ত্র-সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় মস্কো।

image


মারিওপোলের ধ্বংসস্তূপ থেকে অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা একে মৃত্যুর অন্তহীন কাফেলা বলেছেন।

এদিকে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নিশ্চিতের পক্ষে রাশিয়া-তুরস্ক একমত হলেও, অগ্রহণযোগ্য বোলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

আরও পড়ুন: আমেরিকায় অস্ত্র কেনায় নতুন আইন নিম্নকক্ষে পাস

জাতিসংঘের মহাসচিব জানান, রুশ-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার কারণে ১৬০ কোটি মানুষকে করুণ পরিণতি ভুগতে হতে পারে।

খাদ্য, জ্বালানি, অর্থ ব্যবস্থাপনায় ব্যাপক প্রভাব ফেলছে এই যুদ্ধ। ইন্টারন্যাশনাল ফাইনান্স জানায়, নিষেধাজ্ঞার কারণে চলতি বছর রুশ অর্থনীতি ১৫ শতাংশ সংকুচিত হতে পারে।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর