আফগানিস্তানে বোমা হামলায় ছয়জন নিহত

আপডেট : ১০ জুন ২০২২, ০৮:০৭ পিএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে যানবাহনে শক্তিশালী বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) স্পিন বলদাক এলাকায় এ হামলা চালানো হয় বলে শুক্রবার (১০ জুন) জানিয়েছে দেশটির পুলিশ। 

হামলার খবর নিশ্চিত করে স্পিন বলদাক জেলার পুলিশ প্রধান মৌলবি মোহাম্মাদ হাশিম মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে একটি যানবাহনে এ বোমা আঘাত হানে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। 

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম তলোনিউজের খবরে বলা হয়, এ বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

আরও পড়ুন: ‘ভুল বোঝাবুঝি’ নিরসনে যুক্তরাষ্ট্র-চীনের বৈঠক

উল্লেখ্য, গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ও সহিংস ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে।

দুই সপ্তাহ আগে কাবুলের একটি মসজিদে বোমা হামলায় ১৬ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর