ভারতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড় ও মামলা

আপডেট : ১২ জুন ২০২২, ০২:২৩ পিএম

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ২৫৫ জনকে। সাহরানপুর এবং কানপুরে দুই প্রতিবাদকারীর বাড়ি গুড়িয়ে দিয়েছে পুলিশ। 

এদিকে বিজেপির বহিষ্কৃত নেতা নাভিন জিন্দালের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে, আতঙ্কে দিল্লি ছেড়েছে তার পরিবার। 

বরাবরের মতোই মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসী কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় নির্বিচারে মামলা, গণহারে গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। 

শুক্রবারের বিক্ষোভের পর উত্তর প্রদেশে ১৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার আড়াই শতাধিক। সাহরানপুর, কানপুরে গুড়িয়ে দেয়া হয়েছে বিক্ষোভে অংশ নেয়া দু'জনের বাড়ি। 

লখনৌ, সাহরানপুরসহ বিভিন্ন শহরে মহড়া দিয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক বলেও জানায় পুলিশ। যে কোন সময় বড় ধরনের গোলযোগের আশঙ্কায় আছে তারা। 

ঝাড়খণ্ডের রাঁচিতে গুলিতে নিহত দুই প্রতিবাদকারীকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে বোলে অভিযোগ পরিবারের। 

বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে। অভিযোগ ২৬ জনের বিরুদ্ধে। পুলিশের নির্বিচার গুলিতে হতাহত হয়েছে সাধারণ মানুষও।

অশালীন মন্তব্যকারী বিজেপির বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ। ২৫শে জুন হাজির হওয়ার আদেশ। 

আরও পড়ুন: কে এই নূপুর শর্মা, যার কথায় অস্বস্তিতে ভারত

মুম্বাই, পশ্চিমবঙ্গের পর পুনেতে আরেক মন্তব্যকারী বিজেপির দিল্লি শাখার বহিষ্কৃত গণমাধ্যম প্রধান নাভিন কুমারের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যার হুমকি পেয়ে দিল্লি ছেড়েছে তার পরিবার।

হাওড়ার সহিংসতার জন্য কিছু রাজনৈতিক দলকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলগুলো দাঙ্গা বাঁধাতে চায় জানিয়ে প্রশ্ন রাখেন, বিজেপির পাপের কেনো জনগণ ভুগবে? 

এদিকে হাওড়া পরিদর্শনে গিয়ে আটক হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মোতায়েনের দাবি দলটির।


একাত্তর/এসজে

পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর