রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে ইসরাইল ও মিশরের সাথে প্রাকৃতিক গ্যাস রপ্তানি বিষয়ক একটি ত্রিপাক্ষিক চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বুধবার (১৫ জুন) কায়রোতে পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক জ্বালানি সম্মেলনে এ চুক্তি সই করা হয়। এর ফলে প্রথমবারের মতো ইউরোপে ইসরাইল থেকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস রপ্তানি সম্ভব হবে বলে এক বিবৃতিতে জানায় ইসরাইলের জ্বালানি মন্ত্রণালয়।
ঐতিহাসিক এই চুক্তি সই করার পর মিশর ও ইসরাইলের মন্ত্রীদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন একে স্বাগতম জানান।
এই চুক্তি ইউরোপের জ্বালানি নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে পরে এক টুইটবার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: খরচ কমাতে পাকিস্তানিদের চা খাওয়া কমানোর আহবান মন্ত্রীর
উল্লেখ্য, গত বছর নিজেদের জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশই রাশিয়া থেকে আমদানি করে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর এ নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে ইউনিয়নভুক্ত দেশগুলো।
এ চুক্তির ফলে ইসরাইল থেকে প্রাকৃতিক গ্যাস একটি পাইপলাইনের মাধ্যমে মিশরের এলএনজি টার্মিনাল হয়ে ইউরোপে পৌঁছাবে।
একাত্তর/এসজে
