দাবদাহে অস্থির পশ্চিম ইউরোপের জনজীবন

আপডেট : ১৯ জুন ২০২২, ০২:৪৭ পিএম

পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে দাবদাহ চলছে। নিষিদ্ধ করা হয়েছে কনসার্ট, জনসমাগম। জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। 

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দাবদাহ, দাবানল, খরা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়ছে। খারাপ হচ্ছে বায়ুমান। 

সম্প্রতি ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াতে পারে। 

অমৌসুমি দাবদাহে পুড়ছে জনজীবন। বিভিন্ন শহরে নিষিদ্ধ গণসমাগম। বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘরে রাখতে বলা হয়েছে শিশুদের।

গ্রীষ্মের আগেই চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহের বিরুদ্ধে লড়ছে স্পেন। বিভিন্ন শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। 

হিটস্ট্রোকের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিরত থাকতে বলেছে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে। গত কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে উত্তর পশ্চিমের সিয়েরা কুলেব্রা অঞ্চল। 

ছাই ৯ হাজার হেক্টর ভূমি। বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত দুশো বাসিন্দা। দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন ফায়ারসার্ভিসের কর্মীরা।

শুক্রবার বছরের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। তাপমাত্রা পৌঁছায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এ ধরা অব্যাহত রয়েছে। 

অসময়ে এ তাপমাত্রা বৃদ্ধি খোলা জায়গায় উপভোগ করছেন লন্ডনবাসী। যদিও এমন পরিস্থিতি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হুমকিকে মনে করিয়ে দিচ্ছে। 

জুন মাসে লন্ডনে গড়ে তাপমাত্রা থাকে ২০ ডিগ্রি সেলসিয়াস। ইতালি, জার্মানির মতো ইউরোপের অন্যান্য অংশেও তাপমাত্রা বাড়ছে। 

আরও পড়ুন: বিশ্বব্যাপী আবারও চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে সংক্রমণ

ইতালির কৃষকরা জানান, দাবদাহের কারণে তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। কমে যাচ্ছে নদী ও হ্রদের পানি। বারে বারে এমন হওয়ায় দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা করছেন তারা।

বিশেষজ্ঞর বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবীতে ভয়াবহভাবে দাবানল, দাবদাহ, খরা, বন্যা ছড়িয়ে পড়ছে, খারাপ হচ্ছে বায়ুমান।


ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর