চীনা প্রেসিডেন্টের সাথে আলোচনার পরিকল্পনা বাইডেনের

আপডেট : ২২ জুন ২০২২, ০৬:১৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলার পরিকল্পনা করছেন, কারণ তিনি মার্কিন মুদ্রাস্ফীতি কমানোর জন্য বেইজিংয়ের ওপর আরোপিত কিছু শুল্ক তুলে নেয়ার কথা বিবেচনা করছেন।

বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি’র সাথে আলোচনার পরিকল্পনা করছি। আমরা এখনো সময় নির্ধারণ করিনি।’ খবর রয়টার্সের।

সপ্তাহান্তে বাইডেন বলেন, শীঘ্রই এই আলোচনা হতে পারে।

দুই নেতার মধ্যে শেষ আলোচনা হয়েছিল গত ১৮ মার্চ, তখন তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে সহায়তা করার বিরুদ্ধে শি জিনপিংকে সতর্ক করেছিলেন।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিলিয়ন ডলারের চীনা আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

চীনের অন্যায্য বাণিজ্য চেষ্টা এবং মার্কিন উৎপাদনকারীদের সুরক্ষা দিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র চীনের ওপর এই শুল্ক আরোপ করে।

আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২৫০

এই ব্যবস্থাটি রাজনৈতিকভাবে জনপ্রিয় ছিল, তবে যুক্তরাষ্ট্র এতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মুখোমুখি হয়। বাইডেন প্রশাসন মুদ্রাস্ফীতির চাপ কমাতে কিছু শুল্ক তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।


একাত্তর/আরএ

কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর