রেকর্ড তাপমাত্রায় অতিষ্ঠ জাপানের জনজীবন

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:০৮ পিএম

দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে জাপানের জনজীবন। মঙ্গলবার টানা চার দিন ধরে রেকর্ড তাপমাত্রা দেশটিতে।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। এর আগের তিনদিন তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

বলা হচ্ছে ১৮৭৫ সালের পর জুন মাসে এতো তাপমাত্রায় পুড়ছে জাপান। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টা নাগাদ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে। হিটস্ট্রোকে এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দাবদাহের কারণে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী টোকিও এবং আশপাশের এলাকার নাগরিকদের বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করেছে দেশটির সরকার।

তাপদাহে জাপানে বিদ্যুৎ সংকটের সতর্কতা

জাপানে তীব্র তাপদাহের কারণে রাজধানী টোকিও এবং আশপাশের এলাকার নাগরিকদের বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করেছে সরকার।

সোমবার বিকেলে বিদ্যুৎ চাহিদা তীব্র হওয়ার কথা জানিয়েছে দেশটির অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। তাই প্রতিদিন তিন ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ।

এদিন বিকেলে টোকিও এবং আশপাশের আটটি এলাকায় বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা তিন দশমিক সাত শতাংশে নেমে আসার কথা বলা হয়েছে।

এতে অপ্রয়োজনীয় বাতি অবশ্যই অন্তত তিন ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে এসি ব্যবহার করা যেতে পারে।

জাপান সরকার সতর্ক করে বলছে, আগামী কয়েক সপ্তাহের জন্য দেশে তাপমাত্রা বাড়বে। ফলে দেখা দেবে বিদ্যুৎ সংকট। তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপও বাড়বে।

সপ্তাহান্তে মধ্য টোকিওর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর, ইসেসকি শহরে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জুনে জাপানের সর্বোচ্চ তাপমাত্রা।

গত কয়েক সপ্তাহ ধরে জাপানে তাপমাত্রা বাড়ছে। যে কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় যে কোনো সময় বিদ্যুত বিভ্রাট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্মকর্তারা।

জাপানের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, তাপমাত্রা বাড়ার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ‘অপ্রত্যাশিত’। যদি চাহিদা পায় তাহলে সরবরাহের সমস্যা হতে পারে। 


একাত্তর/এসএ

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর