শীতাতপ নিয়ন্ত্রণ বন্ধ ছিল জানতেন না টেক্সাসের সেই লরিচালক

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৭:০২ পিএম

টেক্সাসে লরির ভেতর ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ওই লরির চালক দাবি করেছেন, লরির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিলো না তা তিনি জানতেন না। 

শনিবার (২ জুলাই) এক তথ্যদাতার বরাত দিয়ে একথা জানিয়েছে বিবিসি। ফেডেরাল আদালতে দাখিল করা নথিপত্র অনুযায়ী, চালক হোমেরো জামোরানো লরির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কথা জানতেন না। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অভিবাসন দুর্ঘটনায় যে চারজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের একজন ওই চালক। তাকে ঘটনাস্থলের কাছেই লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়েছে। 

গত ২৭ জুন ওই লরিটি খুঁজে পাওয়ার আগে ও পরে অভিবাসন প্রত্যাশীদের পাচারের বিষয়ে জামোরানো ও ক্রিস্টিয়ান মার্টিনেজ নামে এক ব্যক্তির মধ্যে ক্ষুদেবার্তা আদানপ্রদান হয়। 

ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ এবং টেক্সাস পুলিশের সাথে কর্মরত এক সরকারি তথ্যদাতা জানিয়েছেন, লরির ভেতর মরদেহ খুঁজে পাওয়ার ঘটনা প্রকাশ পাওয়ার পরও ওই দুজনের মধ্যে যোগাযোগ হয়েছিল। 

আরও পড়ুন: ইউনেস্কোর বিপন্ন ঐতিহ্যের তালিকায় ইউক্রেনের বোর্শ স্যুপ

আদালতের নথি অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটি জামোরানো জানতেন না বলে ওই তথ্যদাতাকে জানিয়েছেন মার্টিনেজ। এ কারণেই ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি। 

এ ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ৪২ জনের 'সম্ভাব্য পরিচয়' জানা গেছে এবং পাঁচজনের পরিচয় জানা যায়নি। 


একাত্তর/এসজে
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর