নূপুর শর্মাকে ডেকে পাঠালো কলকাতার পুলিশ

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৭:১৯ পিএম

বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে হাজিরা দিতে বলেছিল কলকাতার দুই থানা। সে সময় জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন নূপুর। কিন্তু পেরিয়ে গেছে সে সময়ও, তাই এবার নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করলো কলকাতা পুলিশ। অর্থাৎ পুলিশের অনুমতি ছাড়া তিনি আর দেশ ছাড়তে পারবেন না, একইসঙ্গে তাকে কলকাতার থানায় হাজিরা দিতে হবে।   

শনিবার (২ জুলাই) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক টুইটার পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার জানিয়েছে, এর আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল নূপুর শর্মাকে। সে সময় কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছিলেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছিলেন।

কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ। 

এর আগে ধর্ম ও ভারতের সংখ্যালঘুদের নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের কারণে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়। ভারতের মুসলমানদের পাশপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোও চাপ দেয় বিজেপিকে। ফলে নূপুরকে দল ও পদ থেকে অব্যাহতি দেয় বিজেপি।

ওই ঘটনার জেরে নূপুরের বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লিতে অভিযোগ দায়ের হয়। এর পরেই কলকাতাসহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে। 

কলকাতার নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয় নূপুরকে।

পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও একটি এফআইআর দায়ের করেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়। নূপুরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দেন তৃণমূলের ওই নেতা। 

আরও পড়ুন: করোনায় ছয় মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

সব শেষ বিতর্কিত মন্তব্যের কারণে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার (১ জুলাই) বিজেপি নেত্রী নূপুরের সমালোচনা করে। নূপুরকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানায় আদালত। 

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর