নিউইয়র্কে জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধে আইন পাস

আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে রাজ্যটি। 

অন্যদিকে যাদের লাইসেন্স আছে একমাত্রা তারাই সাথে বন্দুক রাখতে পারবেন। আর যারা লাইসেন্স প্রত্যাশী, তাদেরকে অবশ্যই বন্দুক চালানোর দক্ষতা প্রমাণ করতে হবে এবং তাদের পূর্বাপর কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জমা দিতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১ জুলাই) নিউইয়র্ক রাজ্যের জনসমাগমস্থলে বন্দুক নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, নতুন আইন প্রয়োগের ফলে নিউইয়র্কে বন্দুক হামলা ও এ সংক্রান্ত ঘটনা কমে যাবে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে শুধু তার রাজ্যেই বন্দুক হামলায় নিহতের ঘটনা পঞ্চম-নিম্ন হারে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বন্দুক আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা এতটুকু নিশ্চিত যে, এটি নিউইয়র্কবাসীদের ক্ষতি থেকে নিরাপদ রাখবে।

যদিও বন্দুক নিয়ন্ত্রণের এ আইন পাস নিয়ে বিতর্ক চলছে। নাগরিকদের অনেকেই মনে করেন, আইনের কারণে নাগরিকদের নিরাপত্তা খর্ব করা হয়েছে। 

আরেক অংশের নাগরিকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, এ আইনের ফলে বন্দুক হামলা কমে যাবে। 

রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা-সিনেটরদের মধ্যেও আইনটি নিয়ে বিতর্ক হয়েছে।

এর আগে গত সপ্তাহে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে পাস হওয়া বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ বছরের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এটি। সই করার আগে বাইডেন বলেছিলেন, তিনি যা চেয়েছেন, তার পুরোটি এই আইনে সংযোজিত হয়নি। আইনের বিধিনিষেধ কম হয়েছে। তবুও এই আইন প্রয়োগে মানুষের জীবন বাঁচবে বলে তিনি মনে করেন।


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর