ডেনমার্কে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:০৫ এএম

ডেনমার্কের রাজধানী কোপেনেহেগেনের সবচে বড়ো একটি শপিং মলে গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হতাহতদের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

রোববার (৩ জুলাই) রাজধানীর ভিসিনিট অব ফিল্ড’র শপিং সেন্টারে এই গুলির ঘটনা ঘটে।

এদিকে সোস্যালে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ শপিং মলের ভেতরে টাছুটি করছে আর ভারি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শী এমিলি জেপেসেন বলেন, জানা যায়নি কী ঘটেছে। হঠাৎ করে শুধু চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয়। 

আরেক প্রত্যক্ষদর্শী মাহদি আল-ওয়াজনি বলেন, হামলাকারী একটি ‘হান্টিং রাইফেল’ বহন করছিল।

তবে এই ঘটনায় আক্রান্ত কিংবা হামলাকারীদের নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ডেনমার্ক পুলিশ। তারা জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘ব্যাপক উপস্থিতি’ নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার ঘটনায় মৃত্যুর কথা নিশ্চিত করে পুলিশ প্রধান সোরেন থমাসেন জানান হামলার সঙ্গে সংশ্লিষ্টতায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। কিন্তু সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: আরও এক আসামি গ্রেপ্তার

কোপেনহেগেনের মেয়র সোপি অ্যান্ডারসন টুইটারে লিখেছেন, হামলায় কতজন আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। তবে ঘটনাটি ‘খুবই মারাত্মক’ বলে জানিয়েছেন তিনি।


একাত্তর/এসি

রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
আবারও বন্দুকধারীর হামলা থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলার সময় বন্দুক হামলার ঘটনায়...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর