সমালোচনার মুখে বরিসের বিয়ের পার্টির ভেন্যু বদল

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৭:৩৮ পিএম

পদত্যাগের পর এবার নিজের সরকারি বাসভবনে জমকালো বিয়ের পার্টির ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসনের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

গত বছর বান্ধবী ক্যারি সিমন্ডসের সাথে অনাড়ম্বর এক অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধলেও, আগামী ৩০ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকারসে বিয়ের জমকালো পার্টি করার পরিকল্পনা ছিল জনসনের।

তবে ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বিবিসি-কে জানান, এখনও কোনও কিছুই ১০০ ভাগ নিশ্চিত নয়। বিয়ের পার্টির জন্য অন্য কোনও বিকল্প স্থান বেছে নেওয়া হবে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) দ্য মিরর সংবাদপত্র জানায়, আগামী কয়েকমাস প্রধানমন্ত্রীত্ব ধরে রাখতে চাওয়ার অন্যতম কারণ ছিল চেকারসে বিয়ের পার্টি আয়োজন করা। এরপরই সমালোচনার মুখে পড়েন বরিস। 

তবে বরিসের এক ঘনিষ্ঠ ব্যক্তি শুক্রবার (৮ জুলাই) বলেন, পার্টির পরিকল্পনার কারণে বরিস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকবেন তা 'কল্পনা করাও হাস্যকর'। 

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ প্রবল এবং নতুন নেতা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি দেশের সেবা করে যাবেন। জনগণের জন্য একান্তভাবে নিজ দায়িত্ব-কর্তব্য পালন করবেন। 

আরও পড়ুন: ভারতে সুষম খাদ্য জোগাড়ের সক্ষমতা নেই ৯৭ কোটি লোকের: জাতিসংঘ

উল্লেখ্য, ১০ ডাউনিং স্ট্রিটের বাসবভন ছাড়াও ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরা চেকারস বাসভবন ব্যবহার করেন। ১৬ শতাব্দীর এই চেকারস ভবনে বিদেশি নেতাদের আপ্যায়ন করা হয় এবং মাঝে মাঝে পার্টি আয়োজন করা হয়।


একাত্তর/এসজে

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর