পালালেন লঙ্কান প্রেসিডেন্ট, বাড়িতে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৫:৪১ পিএম

বিক্ষোভকারীদের তোপের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর আগে দেশটির অর্থনৈতিক বিপর্যয় নিয়ে বিক্ষুদ্ধ জনতা শ্রীলঙ্কার প্রেসিডেন্টর বাসভবনে ঢুকে পড়ে। 

শনিবার (৯ জুলাই) প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

দেশটির শীর্ষ এক সরকারী সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, পরিস্থিতি "নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে" এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতিকে গতকাল রাতে সেনা সদর দফতরে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি সংসদ তলব করার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেছেন।

শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, কলম্বো ফোর্টের চাথাম সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করেছে। এসময় বিক্ষোভকারীরা গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করে।

পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এছাড়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে গুলি চালায়। তবুও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করে।

image


ডেইলি মিরর আরও জানায়, কলম্বোতে বিক্ষোভ শুরু হওয়ার আগেই রাষ্ট্রপতিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, চলমান বিক্ষোভে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং তাদের কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী ব্যারিকেডের কয়েকটি স্তর ভেঙে প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটকে পৌঁছেছে এবং পুলিশকে এলাকা থেকে সরে যেতে দেখা গেছে। এছাড়া ফাঁকা গুলির শব্দ শোনা গেছে এবং একটানা কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।


একাত্তর/এসএ

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর