ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ভাস্কর্য নিয়ে বিতর্ক

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৮:৫৪ পিএম

ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ছাদে ব্রোঞ্জ নির্মিত জাতীয় প্রতীকের এক ভাস্কর্য উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সোমবার (১১ জুলাই) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধন করা হয়েছে ৬.৫ মিটার উচ্চতার ভাস্কর্যটি। ভাস্কর্যটিতে পিঠে পিঠ লাগানো চারটি এশীয় সিংহকে একটি গোলাকার চক্রের ওপর বসানো হয়েছে যা ভারতের জাতীয় প্রতীক। খবর: বিবিসি। 

তবে উদ্বোধনের পরপরই এই জাতীয় প্রতীকের ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রায় ২৫০ খ্রিষ্টপূর্বাব্দের প্রাচীন ভারতীয় এক ভাস্কর্যের প্রতিলিপি এটি। 

তবে সমালোচকরা বলছেন, জাতীয় প্রতীকের সিংহগুলোর চেহারায় বদল আনা হয়েছে এই ভাস্কর্যে এবং নতুন যে ‘হিংস্র’ চেহারা দেওয়া হয়েছে তার সঙ্গে মূল প্রতীকের সিংহগুলোর মিলও নেই।

সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভাস্কর্য উন্মোচনের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেন। সাড়ে নয় হাজার কেজি ওজনের এই ভাস্কর্য নতুন পার্লামেন্ট ভবনের কেন্দ্রীয় হলঘরের ছাদে স্থাপিত হয়েছে।

ভারত সরকারের এক সিনিয়র কর্মকর্তা জানান, নতুন স্থাপিত জাতীয় প্রতীকের এই ভাস্কর্য নেয়া হয়েছে প্রাচীন ভারতের সম্রাট অশোকের রাজধানীতে পাওয়া ভাস্কর্য থেকে। প্রায় ২৫০ খ্রিষ্টপূর্বাব্দে রাজত্ব করা এই সম্রাটের রাজধানীতে এই ভাস্কর্য ছিল বলে দাবি করেন তিনি।

তবে সামাজিক মাধ্যমে অনেকে বলছেন মূল মূর্তিতে সিংহগুলোর যে ‘নমনীয় ও রাজকীয়’ ভঙ্গি ছিল তা নতুন স্থাপিত প্রতীকের ভাস্কর্যে অনুপস্থিত। এর বদলে এটি দেখতে অনেক বেশি ‘হিংস্র’ চেহারার হয়েছে।

দিল্লির পুরনো উপনিবেশিক আমলের সরকারি ভবন আধুনিকায়নে ভারত সরকারের দুইশ’ বিলিয়ন রুপির নতুন প্রকল্পের অংশ হিসেবে নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে। তবে শুরু থেকেই এই প্রকল্পের খরচ এবং নান্দনিকতা নিয়ে সরকারের সমালোচনায় মুখর বিরোধী দলগুলো।

সোমবার বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) নেতা সীতারাম ইয়েচুরি টুইটারে বলেন, জাতীয় প্রতীকের ভাস্কর্য উদ্বোধন করে নরেন্দ্র মোদি সংবিধান লঙ্ঘন করেছেন। এর মাধ্যমে তার প্রতিনিধিত্ব করা নির্বাহী বিভাগ এবং আইনসভার মধ্যে ক্ষমতার পৃথকীকিরণকে ‘বিপর্যস্ত’ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

এছাড়াও এই ভাস্কর্যের উদ্বোধনের সময় পূজা করায়ও নরেন্দ্র মোদির সমালোচনা করেন সীতারাম ইয়েচুরি। 

আর বিরোধী দলগুলো বলছে এই ভাস্কর্য উদ্বোধনের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণও জানানো হয়নি।

জানা গেছে, নতুন পার্লামেন্ট ভবন এই বছরের আগস্টে উদ্বোধনের কথা ছিল। এসময়ে ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে। তবে ভবনটির নির্মাণ শেষ হতে অক্টোবর পর্যন্ত সময় লাগবে বলে পরবর্তীতে জানানো হয়।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর