শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৬:৫৫ পিএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। 

বুধবার (১৩ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী এ নিয়োগের কথা স্পিকারকে জানিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। 

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাজাপাকসের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময় শ্রীলঙ্কার যাবতীয় ঘোষণা পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের মালদ্বীপে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। 

এ খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোর গল ফেস গ্রিন স্কোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এর কিছুক্ষণ পরেই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

কিন্তু জরুরি অবস্থা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। এছাড়া আরও বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা

তবে বিক্রমসিংহের আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে বিবিসি। তার সরকারি বাসভবন পুড়িয়ে দেয়ার পর থেকে লুকিয়ে রয়েছেন তিনি। 

অন্যদিকে আগের পরিকল্পনা অনুযায়ী রাজাপাকসে বুধবারই তার পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন স্পিকার আবেবর্ধনে। 


একাত্তর/এসজে

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে রায় দেওয়ার দুই সপ্তাহ পার না হতেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু’কেও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর