ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগ

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৪:৩৬ পিএম

দায়িত্ব গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। 

বৃহস্পতিবার (২১ জুলাই) দ্রাঘি প্রেসিডেন্ট সার্জিও মাতারেলাকে পদত্যাগের কথা জানান তিনি। এর একদিন আগেই তার সরকারের তিনটি দল আস্থা ভোটে তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। 

তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। 

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সংসদে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন মারিও দ্রাঘি। জাতীয় ঐক্যের সরকারের সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তার সরকারের প্রতি সমর্থন প্রদানে সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৯ জনের মৃত্যু, নিখোঁজ চার

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে।

মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইতালির ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে ছিলেন। রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করায় গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


একাত্তর/এসজে 

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর