জেনারেলসহ পাকিস্তানের সেনা হেলিকাপ্টার নিখোঁজ

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১২:৪৪ পিএম

পাকিস্তানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছিল হেলিকপ্টারটি। পরে সোমবার (১ আগস্ট) রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশে সেটি নিখোঁজ হয়।

সঙ্গে নিখোঁজ রয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ঊর্ধ্বতন ছয়জন কর্মকর্তাও। মঙ্গলবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে বেলুচিস্তানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর একটি এভিয়েশন হেলিকপ্টারের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)-এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিল।’

বেলুচিস্তানে বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রমের তত্ত্বাবধানে থাকা পাকিস্তানের সামরিক বাহিনীর ত্রয়োদশ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয় কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন। আবার বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পাকিস্তান কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও নিখোঁজ হেলিকপ্টারটিতে ছিলেন।

সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে বলা হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে এবং কোনো তথ্য পাওয়া গেলে আরও বিশদভাবে প্রকাশ করা হবে।

এদিকে নিখোঁজ হেলিকপ্টারের তল্লাশি অভিযান সম্পর্কে পুলিশের খুজদার রেঞ্জের উপ-মহাপরিদর্শক পারভেজ উমরানি সংবাদমাধ্যম দ্য ডনকে বলেন, পুলিশ ও সম্মুখসারির কর্মীরা গত পাঁচ ঘণ্টা ধরে যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

পুলিশ সূত্র দ্য ডনকে জানিয়েছে, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে সেটি দুর্গম পাহাড়ি ভূখণ্ড। ওই এলাকায় জীপ গাড়ি চলতে পারে এমন রাস্তাও নেই। আর এ কারণেই নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধানে উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেওয়া দলগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

পাকিস্তানের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, ‘হয় আপনাকে পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে বা অথবা আকাশপথে নজরদারি চালাতে হবে।’

গত কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ তৎপরতায় হেলিকপ্টারসহ সামরিক কর্মী ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতার নওয়াজের সঙ্গে বেলুচিস্তানে ছিলেন।

এদিকে হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পাকিস্তানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উদ্বেগ প্রকাশ এবং আরোহী সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।। 


একাত্তর/এসএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর