চিলির কপার খনিতে রহস্যময় বিশাল গর্ত নিয়ে তোলপাড়

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:৩৮ এএম

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) ব্যাসের একটি রহস্যময় গর্ত বা সিঙ্কহোলের সন্ধান মিলেছে। চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলের একটি খনিতে গর্তটির অস্তিত্ব টের পায় কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা রয়টার্স ও চিলির স্থানীয় গণমাধ্যমে গর্তটির বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যায়, কানাডার লুনডিন মাইনিং নামের একটি কপার খনির জমিতে বিশালাকৃতির একটি গর্ত তৈরি হয়েছে। 

দেশটির রাজধানী সান্তিয়াগো থেকে উত্তর দিকে প্রায় ৬৬৫ কিলোমিটার দূরে ওই খনির অবস্থান। তবে গর্তটি ঠিক কিভাবে তৈরি হলো সে বিষয়ে কিছুই জানা যায়নি। ফলে স্থানীয়দের মনে তৈরি হয়েছে নানা শঙ্কা। 

image


চিলির ন্যাশনাল সার্ভিস অফ জিওলজি অ্যান্ড মাইনিং (সারনাজিওমিন) পরিচালক ডেভিড মন্টেনিগ্রো জানান, সিঙ্কহোল সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে বিশেষজ্ঞ কর্মী পাঠানো হয়েছে।

মন্টিনিগ্রো বলেন, নিচ থেকে প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) গভীর এটি। আমরা সেখানে কোনো উপাদান শনাক্ত করিনি, তবে আমরা প্রচুর জলের উপস্থিতি দেখেছি।

সেরনাজিওমিন কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো দুর্ঘটনা এড়াতে সিঙ্কহোলের কাছে অবস্থিত আলকাপারোসা খনির প্রবেশদ্বার বন্ধ করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে লুন্ডিন মাইনিং কোম্পানি জানায়, সিঙ্কহোলের কারণে কোনো শ্রমিক বা মানুষ কোনো ধরণের বিপদের সম্মুখীন হননি।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, গর্ত থেকে সবচেয়ে কাছের বাড়িটি প্রায় ৬০০ মিটার (২০০০ ফুট) দূরে, যেখানে কোনো জনবহুল এলাকা নেই। 

রয়টার্সের তথ্য মতে, লুন্ডিন মাইনিং কোম্পানিটি ওই খনির ৮০ শতাংশ সম্পত্তির মালিক এবং বাকিটা জাপানের সুমিটোমো কর্পোরেশনের হাতে। তারাও বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। 


একাত্তর/আরবিএস  

তুরস্কের প্রধান কৃষি অঞ্চল হিসেবে পরিচিত মধ্য আনাতোলিয়ার কনিয়া প্রদেশে দেখা দিয়েছে এক অদ্ভুত ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বৃষ্টির অভাব এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় এই অঞ্চলের...
বলা নেই, কওয়া নেই হঠাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের একটি সড়কের বিশাল অংশ ধসে পড়ে বড় একটি গর্ত বা ‘সিঙ্কহোল’ তৈরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ কুয়ালালামপুরের একটি ব্যস্ত রাস্তায় আট মিটার গভীর সিঙ্কহোলে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধার করার চেষ্টা করছে। এখন পর্যন্ত তার কোন চিহ্ন দেখা যায়নি।
হঠাৎ দেখলেন আপনার পায়ের তলার মাটি নেই। আপনি পড়ে যাচ্ছেন শত শত ফুট মাটির নিচে। এটা কোন ফ্যান্টাসি সিনেমার অংশ নয় এটা সত্যি। নানা প্রাকৃতিক অবস্থার কারণে হঠাৎ এমন শত শত ফুট নিচে দানবীয় গর্তের সৃষ্টি...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর