ব্যাংককের ব্যস্ত সড়কে আকস্মিক ধসে বিশাল গর্ত!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

বলা নেই, কওয়া নেই হঠাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের একটি সড়কের বিশাল অংশ ধসে পড়ে বড় একটি গর্ত বা ‘সিঙ্কহোল’ তৈরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে, বড় ও গভীর গর্তের সৃষ্টি হলেও হতাহতের কোনো ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরটির বাসিন্দারা। 

বুধবার ব্যাংককের পৌর কর্মকর্তারা জানিয়েছেন, ভাজিরা হাসপাতালের সামনের স্যামসেন রোডের প্রায় ৯০০ বর্গমিটারেরর মতো একটি অংশ ভেঙে পড়ে ৫০ মিটার (১৬৪ ফুট) গভীর গর্ত হয়ে যায়। এতে যান চলাচলের পাশাপাশি বিদ্যুৎ, পানি ও গ্যাস মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোও বিঘ্নিত হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভাজিরা ও সাংহি মোড়ের মধ্যবর্তী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভাজিরা হাসপাতালের বহির্বিভাগীয় চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং হাসপাতাল ভবনের আশপাশে থাকা প্রায় ৩ হাজার ৫০০ রোগী ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিজে ঘটনাস্থল ছুটে গেছেন এবং জানিয়েছেন এই টানেল ও সড়ক মেরামতে কমপক্ষে এক বছর সময় লাগবে। বিষয়টি বুধবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জরুরি ভিত্তিতে আলোচনা হবে। সেখানেই ঠিক হবে সড়ক মেরামতের সব পরিকল্পিনা। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ড্রেনেজ পাইপ থেকে পানি বের হচ্ছে এবং বিদ্যুতের খুঁটি টেনে নিয়ে রাস্তাটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। 

ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ট বলেছেন, হাসপাতালের কোনো সমস্যা নেই। তবে সেখানে অবস্থিত একটি পুলিশ স্টেশন নিয়ে আমরা চিন্তিত। ভূমিধসটি ঘটেছে রেলস্টেশন ও টানেলের সংযোগস্থলে। মাটি ধসে টানেলে ঢুকে যায়, আশপাশের কাঠামোগুলো ধসে পড়ে এবং একটি বড় পানির পাইপও ফেটে যায়।

স্থানীয় সময় দুপুরের দিকে কর্তৃপক্ষ জানায়, তারা আরও ধসের সম্ভাবনা বন্ধ করেছে এবং স্থানটি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। হাসপাতাল ভবনের আশপাশে থাকা প্রায় সাড়ে তিন হাজার রোগী ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

এআরএস
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
তুরস্কের প্রধান কৃষি অঞ্চল হিসেবে পরিচিত মধ্য আনাতোলিয়ার কনিয়া প্রদেশে দেখা দিয়েছে এক অদ্ভুত ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বৃষ্টির অভাব এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় এই অঞ্চলের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর