আমেরিকান সিনেটে স্বাস্থ্য ও জলবায়ু বিল পাস

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:১১ পিএম

যুক্তরাষ্ট্রের সিনেটে জলবায়ুবিষয়ক ঐতিহাসিক আইন পাস হয়েছে। রোববার  স্থানীয় সময় বিকেলে ডেমোক্রেটদের ৭৫০ বিলিয়ন ডলারের স্বাস্থ্য, ট্যাক্স ও জলবায়ু আইনটি পাস হয়।

বিলটির পক্ষে ভোট পড়েছে ৫১টি অন্যদিকে বিপক্ষে ৫০টি। ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভ ১২ আগস্ট আইনটি গ্রহণ করবে। 

আইনটির মাধ্যমে জলবায়ুখাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হবে। তাছাড়া স্বাস্থ্যখাতেও আসতে পারে ব্যাপক পরিবর্তন, কমবে বাজেটের ঘাটতি। 

আইনটি চূড়ান্ত রূপ পেলে ১০ বছরে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সরকারি রাজস্ব বাড়বে। কার্বন নির্গমণ কমাতে ও স্বাস্থ্যখাতে ব্যাবহার করা হবে ৪৩০ বিলিয়ন ডলার।

নতুন এই বিল মূল্যস্ফীতি কমাতে কতটুকু ভূমিকা রাখবে, তা নিয়ে আলোচনার অবকাশ থাকলেও, এটি কার্বন নিঃসরণ কমাবে, সে বিষয়ে মোটামুটি সবাই একমত।

বিলটিকে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দলের জন্য বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে  মধ্যবর্তী নির্বাচনে লক্ষ্য অর্জনের পথে অনেকদূর এগিয়ে গেল ডেমোক্রাটরা।

ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর জো ম্যানচিন বলেন, আমার ধারণা, সবাই এই বিল থেকে উপকার পাবো। দেশেরও উপকার হবে। আমাদের জ্বালানি নিরাপত্তা আসবে। 

সিনেটে সংখ্যালঘু রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল জানান, এই বিলে বড় আকারের কর আরোপের প্রস্তাব আসছে, যার কারণে অনেকে চাকরি হারাতে পারেন।


একাত্তর/এআর

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর