এবার থাইল্যান্ডে আশ্রয় চাইছেন গোতাবায়া

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০২:৪৯ পিএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবার সিঙ্গাপুর ছেড়ে আশ্রয় নিতে চাইছেন থাইল্যান্ডে। বৃহস্পতিবার (১১ আগস্ট) তিনি থাইল্যান্ডে পৌঁছাতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

এর আগে তীব্র অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর এক দিন পর মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যান তিনি। সেখানে তাকে ১৪ দিন অবস্থানের অনুমতি দিয়ে ভিজিট পাস দেওয়া হয়। পরে পাসের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। আগামী কাল অর্থাৎ ১১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা। এবার অস্থায়ীভাবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন গোতাবায়া। 

দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছিল, গোতাবায়া রাজাপাকসে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে আসার সময় তাকে ১৪ দিনের ভিজিট পাস জারি করা হয়েছিল। তবে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, রাজাপাকসে তাদের দেশে আশ্রয় চাননি এবং তাকে কোনো আশ্রয়ও দেওয়া হয়নি।

আরও পড়ুন: ৫২ টাকার নিচে চাল নেই, দাম বাড়লো ‘সবকিছুর’

সবশেষ ১৪ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান রাজাপক্ষে। ১৫ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গৃহীত হয়। 

অন্যদিকে গেলো ২০ জুলাই অনুষ্ঠিত নতুন লঙ্কান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।


একাত্তর/আরবিএস    

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর