থাইল্যান্ডের একটি পার্কে ভাইরাসের হানা, ৭২ বাঘের মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 

দেশটির চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় বাঘগুলোর শরীরে মারাত্মক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে, এমন ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়েছে।

বাঘ দেখভালের দায়িত্বে থাকা দলগুলো এরইমধ্যে জরুরি ভিত্তিতে খাঁচা ও আবাসস্থল জীবাণুমুক্ত করছে এবং বেঁচে থাকা বাঘগুলোকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

দেশটির জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন বলেন, বাঘরা অসুস্থ হলে, বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণীর তুলনায় তাদের রোগ শনাক্ত করা অনেক কঠিন। আমরা যখন বুঝতে পারলাম যে, তারা অসুস্থ, তখন ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, চিয়াং মাই প্রদেশের টাইগার কিংডম সাফারি পার্কে এই বাঘগুলোর মৃত্যু হয়। 

পার্কটির ওয়েবসাইটে দর্শকদের জন্য বাঘগুলোকে স্পর্শ করার ও ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া এএফপিকে জানিয়েছে, বাঘগুলোর জীবনযাপন দুর্দশা, বন্দিদশা ও ভয়ের মধ্যে কেটেছে। 

সংস্থাটি আরও জানিয়েছে, যদি পর্যটকদের সংখ্যা কমে যায়, তাহলে জনপ্রিয় স্থানগুলো দ্রুত অলাভজনক হতে পারে। তবে তাতে এই ধরনের নেতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম হবে। 

আরবিএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর