গরুপাচার মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:৫৩ পিএম

তদন্তে অসহযোগিতা করার অভিযোগে গরুপাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

পরে অনুব্রতকে গাড়িতে তুলে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনী সহ ১০-১২ টি কনভয় নিয়ে বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে যায় সিবিআই তদন্তকারী দল। বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। বাড়িতে ঢুকেই তিনটি দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই আধিকারিকরা। এ সময় ১০০ জওয়ান বাড়ি ঘিরে ফেলে। 

image


জানা গেছে, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলেকে মোট দশবার তলব করা হলেও তিনি মাত্র একবার হাজিরা দেন। বুধবারও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এরপর থেকেই মনে করা হচ্ছিল কড়া পদক্ষেপ নিতে পারে সিবিআই।  

আরও পড়ুন: রাজধানীর আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনুব্রতর বাড়ির সামনে ভিড় জমিয়েছে অনেকেই। তবে কি আজই গ্রেপ্তার হতে পারেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা! জল্পনা চলছিলই, শেষ পর্যন্ত সত্যি হল জল্পনা। 


রকাত্তর/আরবিএস  

বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর