মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১, আহত অর্ধশত

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৬:১৬ পিএম

মিশরের রাজধানী কায়রোর পার্শ্ববর্তী গিজা শহরে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।  

রোববার (১৪ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  

এর আগে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, রোববার গিজা শহরের ইমবাবা পাড়ায় আবু সিফিন কপটিক গির্জায় আগুনে পুড়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশত মানুষ।   

একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় পাঁচ হাজার উপাসক জড়ো হয়েছিল সেখানে। এ সময় বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে আগুন ছড়িয়ে পড়ে এবং অনেকে পদদলিত হয়েও নিহত হন।

আগুন নেভানোর জন্য ১৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় এবং অ্যাম্বুলেন্সগুলো হতাহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়।

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি ফোনে কপটিক খ্রিস্টান পোপ তাওয়াড্রোসের (দ্বিতীয়) সাথে কথা বলেছেন এবং এ ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন। 

রাষ্ট্রপতি আবদেল তার ফেসবুক পোস্টে বলেন, আমি সমস্ত রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। 

পরে স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও তেল চুরির অভিযোগ সিরিয়ার

কপটিক খ্রিস্টানরা হলেন মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়। মিশরে অন্তত এক কোটি কপটিক খ্রিস্টান রয়েছেন। 

এর আগে ২০২১ সালের মার্চ মাসে, কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় আগুনে পুড়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়।


একাত্তর/আরবিএস   

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর