যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও তেল চুরির অভিযোগ সিরিয়ার

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৬:০১ পিএম

সিরিয়া থেকে চুরি করা ৮৯টি তেলের ট্যাংক অবৈধভাবে সীমান্ত পার করে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। 

সংবাদমাধ্যমটি রোববার জানায়, এর আগে গত ১১ আগস্ট একইভাবে মার্কিন বাহিনী ১৪৪ ট্যাংক তেল চুরি করে ইরাকে পাঠিয়েছে।

সবশেষ তেলের চালানটি আল-মাহমুদিহ ক্রসিং দিয়ে ইরাকে পৌঁছায়। চুরি করা সিরিয়ার তেল ইরাকে পাঠানোর জন্য এ রাস্তাটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

সানার প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুরির এসব ঘটনা আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। অন্য জাতির প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে সেই দেশের জনগণকে অনাহারে রাখছে যুক্তরাষ্ট্র। 

যদিও তেল চুরির এমন অভিযোগের জবাবে এখনও কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা মার্কিন সেনাবাহিনী।  

আরও পড়ুন: অবশেষে খোলাবাজারে কমলো ডলারের দাম

সিরিয়ার সরকার দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ায় তেল, গ্যাস এবং গমের মতো প্রাকৃতিক সম্পদ চুরির অভিযোগ করে আসছে। 

এর আগে একইভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বালানি চুরির অভিযোগ আনে। 


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর