ভোট গণনায় গোলযোগ, রুটোকে কেনিয়ার প্রেসিডেন্ট ঘোষণা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৮:০৭ পিএম

বিরোধী সমর্থকদের প্রবল অসন্তোষ সত্ত্বেও কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে জয়ী ঘোষণা করা হয়েছে৷ প্রেসিডেন্ট নির্বাচনে আবার হেরে গেছেন দীর্ঘদিনের বিরোধী নেতা রাইলা ওডিঙ্গা৷

তবে সোমবার (১৫ আগস্ট) নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে রুটোকে বিজয়ী ঘোষণা করেননি৷ 

বরং ঘোষণার একটু আগে ইনডিপেন্ডেন্ট ইলেক্টোরাল অ্যান্ড বাউন্ডারিস কমিশন (আইবিসি)-র ভাইস চেয়ারপার্সন জুলিয়ানা চেরেরা বলেন, ‘যে ঘোষণা দেয়া হবে তার দায় আমরা নিতে পারবো না৷’ ভোট গণনা প্রক্রিয়া ‘অস্বচ্ছ’ ছিল বলেও মন্তব্য করেন তিনি। 

বিজয়ী ঘোষিত হয়ে রুটো বলেন, ‘এই নির্বাচনে কেউ হারেনি৷ জিতেছে কেনিয়ার জনগণ। কারণ আমরা এর মাধ্যমে আমাদের রাজনৈতিক উচ্চতা বাড়িয়েছি৷’

সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকেই শুরু হয় গোলযোগ৷ নির্বাচন কর্মকর্তা এবং সাধারণ মানুষদের উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়৷ এক ভিডিওতে দেখা যায়, ফলাফল ঘোষণার মঞ্চে উঠে পোডিয়াম ছুড়ে মারছেন একজন৷ কূটনীতিকদের তখন দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়৷

এছাড়াও ফলাফল ঘোষণার পরের গোলযোগের এক পর্যায়ে দুই নির্বাচন কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানা গেছে৷ 

নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের অভিযোগ, ‘আইইবিসি সিস্টেম হ্যাক করা হয়েছিল’৷ নির্বাচন কর্মকর্তারা একে অন্যের দিকে চেয়ার ছুঁড়ে মারছেন- ভোট গণনাকেন্দ্রে এমন দৃশ্যও দেখা গেছে৷

গত মঙ্গলবার (৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে রুটো এবং তার প্রতিদ্বন্দ্বী ওডিঙ্গার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷

image


কেনিয়ার বহুল প্রচারিত দৈনিক ডেইলি নেশন এক প্রতিবেদনে জানিয়েছিল, শতকরা আশি ভাগ আসনের ফলাফলে রুটো এগিয়ে আছেন৷ তবে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ৩%৷ রুটো তখন পর্যন্ত পেয়েছিলেন ৫১% ভোট আর ওডিঙ্গা পেয়েছিলেন ৪৮% ভোট৷

এদিকে, ফলাফল ঘোষণার পর ওডিঙ্গার শহর কিসুমুতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ ওডিঙ্গার বিক্ষুব্ধ সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷ কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহরটির বাসিন্দারা ওডিঙ্গা জিতবেন ধরে নিয়ে জয় উদযাপনের সমস্ত আয়োজন শেষ করে রেখেছিলেন৷ পরাজয়ের খবর তাই মানতেই পারছেন না তারা৷

কেনিয়ার সংবিধান অনুযায়ী, ভোট গ্রহণের সাত দিনের মধ্যে নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ আইইবিসিকে ফলাফল ঘোষণা করতে হয়৷ সেই হিসেবে মঙ্গলবার (১৬ আগস্ট) ছিল ফলাফল ঘোষণার শেষদিন৷ তার একদিন আগেই ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে বিজয়ী ঘোষণা করা হয়৷

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিদায়ী প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টার ডেপুটির দায়িত্ব পালন করে আসছেন ৫৫ বছর বয়সি রুটো৷ অন্যদিকে ৭৭ বছর বয়সি ওডিঙ্গা ১৯৯৭, ২০০৭, ২০১৩ এবং ২০১৭ সালের পর এই নিয়ে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেন৷

গত সপ্তাহে কেনিয়ার ১৮৮২টি আসনে সংসদ নির্বাচন এবং সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনও অনুষ্ঠিত হয়৷ ৬৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন সেই নির্বাচনে৷ ২০১৭ সালের নির্বাচনে ৮০% নিবন্ধিত ভোটার ভোট দিয়েছিলেন৷


একাত্তর/জো

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় একজন  বিক্ষোভকারকে রক্তাক্ত অবস্থায় নাইরোবীর রাস্তায় নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গণতন্ত্রপন্থী সমাবেশের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর