অলিম্পিক আয়োজক কমিটির সাবেক পরিচালক গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০২:৪৩ পিএম

টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের সাবেক পরিচালক তাকাহাশি হারুইয়ুকিকে ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী তাকাহাশি হারুইয়ুকিকে টোকিওর কৌঁসুলিরা আটক করেছেন।

এদিকে গত মাসে কৌঁসুলিরা টোকিওর কাছে আওকি হোল্ডিংসের একটি কার্যালয় এবং অধীনস্থ একটি কোম্পানির অফিসে তল্লাশি চালান। তারা সন্দেহ করছেন যে, প্রতিষ্ঠানটি ঘুষ হিসাবে তাকাহাশিকে বিশাল অঙ্কের অর্থ দিয়েছে। 

অন্যদিকে গ্রেপ্তার হওয়ার আগে তাকাহাশি দাবি করেন, তিনি অন্যায় কোনো কিছুর সাথে জড়িত নন এবং তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। 

আরও পড়ুন: প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

জানা গেছে, আওকি হোল্ডিংস প্রতিষ্ঠানটি অলিম্পিক ব্র্যান্ডের সুট ও অন্যান্য পণ্য বিক্রির অনুমতি লাভের জন্য টোকিও গেমসের আয়োজক কমিটির সাথে একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছিল। তখনই ঘুষ গ্রহণের বিষয়টি সামনে আসে। 


একাত্তর/আরবিএস  

জাপানজুড়ে চলা তাপদাহ ও তীব্র গরমের কারণে টোকিওর একটি চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩টি সিংহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক ও অতিরিক্ত গরমে সৃষ্ট অসুস্থতাই তাদের মৃত্যুর কারণ বলে...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর