সমকামিতাকে বৈধতা দিতে চলেছে সিঙ্গাপুর

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১১:২৪ এএম

বহু বছরের বিতর্কের পর সিঙ্গাপুরে সমকামিতাকে বৈধতা দিতে চলেছে দেশটির সরকার। সমকামিতাকে নিষিদ্ধ ঘোষণা করা আইন ৩৭৭এ বাতিল করা হচ্ছে দেশটিতে। 

রোববার (২১ আগস্ট) রাতে এক টেলিভিশন বক্তৃতায় আইনটিকে বাতিল করার ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং। 

এ পদক্ষেপকে 'মানবতার জয়' বলে আখ্যা দিয়েছেন দেশটির সমকামী অধিকার কর্মীরা। 

নিজেদের রক্ষণমূলক মূল্যবোধের জন্য বেশ পরিচিত এই নগররাষ্ট্রটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঔপনিবেশিক আমলের ৩৭৭এ ধারাটি বাতিল করার দাবি উঠেছে সেখানে। 

এশিয়ায় এর আগে ভারত, তাইওয়ান ও থাইল্যান্ড সমকামিতাকে বৈধতা দেয়। 

সিঙ্গাপুর সরকার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল ৩৭৭এ ধারা বাতিল করা হবে না, তবে উভয় পক্ষকে সন্তুষ্ট করতে এটি প্রয়োগও করা হবে না। 

তবে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী লি সিয়েন লং আইনটি বাতিল করার ঘোষণা দিয়ে বলেন, 'এটিই সঠিক সিদ্ধান্ত, আর বেশিরভাগ সিঙ্গাপুরিয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করবে।' 

তিনি বলেন, 'সমকামী ব্যক্তিরা এখন আগের চেয়ে বেশি গ্রহণযোগ্য' এবং ৩৭৭এ বাতিল করার সিদ্ধান্ত দেশের আইনকে সমসাময়িক সামাজিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে।

এটি সিঙ্গাপুরের সমকামী ব্যক্তিদেরকে কিছুটা স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

সিঙ্গাপুরের সমকামি অধিকার কর্মী জনসন অং বলেন, 'আমরা খুবই খুশি যে এই বৈষম্যমূলক ও প্রাচীন আইনটি অবশেষে বাতিল হচ্ছে। হয়তো এটি হতে অনেক বেশি সময় লেগেছে, তারপরও আমরা খুশি যে এটি হয়েছে'। 

আরও পড়ুন: পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে তদন্ত শুরু

তবে, প্রধানমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে সমকামীরা উদ্বেগ প্রকাশ করেছেন। 

বক্তব্যের এক পর্যায়ে লি সিয়েন লং বলেন, 'নারী ও পুরুষের মধ্যকার একটি ব্যবস্থা হিসেবে বিয়েকে আইনি সুরক্ষা দিতে কাজ করবে সরকার।'

এর ফলে সিঙ্গাপুরে সমকামী বিয়েকে আইনি সিদ্ধতা দেয়া আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমকামী অধিকার কর্মীরা। 


একাত্তর/এসজে 

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা তিন নারীকে বেকসুর খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
সিঙ্গাপুরের খাদ্য সংস্থা (এসএফএ) ১৬ প্রজাতির কীটপতঙ্গ মানুষের খাওয়ার অনুমতি দিয়েছে। এসব কীটপতঙ্গের মধ্যে রয়েছে নানা রকম ঝিঁঝিঁপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশম পোকা।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী উড়োজাহাজের মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হওয়ার ঘটনাকে ‘চরম ভীতিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন এর যাত্রীরা। ওই ঝঁকুনিতে প্লেনের ভেতরে মানুষ এবং জিনিসপত্র ছিটকে পড়েছিলো।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি উড়ান মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর