বিশ্বে করোনা: বেড়েছে মৃত্যু, আক্রান্ত কমেছে

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:৪৭ এএম

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে বেড়েছে মৃত্যু। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৩১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় তিনশ'। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার লাখ ৬৬ হাজার ৭১৩ জন। যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৮০ হাজার। 

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৫৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং শনাক্ত হয়েছে ৩১ হাজার ৪৩৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ২২৮ জন এবং মৃত ১৫৯ জন। ইতালিতে আক্রান্ত ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যু ৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৬ হাজার ৯১১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। জাপানে মৃত ২২৮ জন এবং আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯ জন এবং আক্রান্ত ১১ হাজার ৫৩৯ জন।

আরও পড়ুন: করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৭৮

এ সময় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬১ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৩১ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর