স্বাধীনতা দিবসে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৫

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৪:০৯ পিএম

ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপন এবং রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিনে একটি ট্রেন স্টেশনে রুশ রকেট হামলায় ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে এই হামলার শিকার পাঁচজন একটি গাড়িতে পুড়ে মারা গেছে। নিহতের মধ্যে এগারো বছরের এক ছেলেও রয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীন এই হামলার কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে, হামলার বিষয়ে রাশিয়া এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

জেলেনস্কি বলেন, 'রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য এভাবেই প্রস্তুতি নিয়েছে।'

'চারটি যাত্রীবাহী বগি এখন আগুনে পুড়ছে... নিহতের সংখ্যা বাড়তে পারে,' যোগ করেন তিনি। 

এর আগে এপ্রিলে ইউক্রেনের একটি ট্রেন স্টেশনে হামলায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়।

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিকে সমর্থন যোগাতে বিশ্বের অনেক দেশে রাস্তায় মানুষজন জড়ো হন। বিশ্ব নেতৃবৃন্দদের অনেকেও স্বাধীনতা দিবসে বিধ্বস্ত দেশটিকে সমর্থন জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের প্রতি তার দেশের সমর্থন প্রদর্শনের জন্য এক অঘোষিত সফরে কিয়েভে হাজির হয়েছিলেন। সেখানে তিনি ইউক্রেনকে আরও সামরিক সহায়তা হিসেবে তেষট্টি মিলিয়ন ডলার দেবার ঘোষণা দেন।

রাশিয়া বেসামরিক সমাবেশকে লক্ষ্যবস্তু করতে পারে এই আশঙ্কায় ইউক্রেনে বড় ধরনের জমায়েত এবং অনুষ্ঠান নিষিদ্ধ ছিল। স্বাধীনতা দিবসের বার্ষিকীর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তার নাগরিকদের চলে যাওয়ার জন্য একটি সতর্কতা দেবার পরপরই ইউক্রেন এমন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেয়।


একাত্তর/এসজে
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর